বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১০ জুলাই ২০২৫ ১৮ : ১৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গুপ্তচর সন্দেহে এবার ভারতীয় পাসপোর্টধারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভালোবাসার টানে পাসপোর্ট করিয়ে সম্পূর্ণ বৈধভাবে বাংলাদেশে পাড়ি দিয়েছিল মুর্শিদাবাদের রাণীনগর থানা এলাকার কলবলিতলার বাসিন্দা সোহেল আলি।
গত শনিবার রাতে সোহেল বাংলাদেশের রংপুরের হারগাছ থানার সারাই উল্লাসপাড়া গ্রামে তাঁর প্রেমিকার বাড়িতে যান। কিন্তু সেখানে পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে ভারতের গুপ্তচর সন্দেহে বেধড়ক মারধর করতে শুরু করে। পরে তাঁকে সেনাবাহিনীর হাতেও তুলে দেওয়া হয়। বাংলাদেশের সেনাবাহিনী তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছে থাকা বৈধ নথিপত্র, মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করে। গুপ্তচর নন নিশ্চিত হওয়ার পর সোহেলকে সোমবার সকালে চ্যাংড়াবান্ধা সীমান্তে ভারতীয় ইমিগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়। এরপর সোহেল ফিরে আসেন ভারতে। কেরালায় পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত সোহেল বাংলাদেশ থেকে ফিরে রানীনগরে নিজের গ্রামে না গিয়ে সোজাসুজি কেরালা চলে যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সমাজমাধ্যমে রংপুরের বাসিন্দা সুমনা নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয় সোহেল আলির। তারপর ভালবাসার টানে বাড়িতে স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও সুমনার সঙ্গে দেখা করতে তিনি বৈধ পাসপোর্ট নিয়েই বাংলাদেশে প্রবেশ করেন। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনার আবহে তাঁকে ভারতীয় গুপ্তচর সন্দেহ করে স্থানীয় বাসিন্দারা বেধড়ক মারধর করে।
এই বিষয়ে সোহেল বলেন, 'একটি জনপ্রিয় সমাজমাধ্যমে বাংলাদেশি মহিলা সুমনার সঙ্গে আমার আলাপ হয়। তারই সূত্র ধরে আরও ২০ জনের সঙ্গে আমার পরিচয় হয়। তাঁরা সবাই সমাজমাধ্যমে লাইভ করত এবং নতুন নতুন বন্ধু তৈরি করে গল্পগুজব করত। এইভাবে তারা মাসে ১০-১২ হাজার টাকা রোজগার করত।' সোহেল বলেন, 'সুমনা আমাকে বাংলাদেশে যেতে বলেছিল আর তার জন্যই আমি বৈধভাবে পাসপোর্ট তৈরি করে বাংলাদেশে যাই। কিন্তু বাংলাদেশি নাগরিকরা আমাকে ভুল বোঝে ও গুপ্তচর সন্দেহে বেধড়ক মারধর করতে থাকে। তাদেরকে আমি অনেকবার বোঝাবার চেষ্টা করেছি। কিন্তু তারা কোনও কিছু না বুঝেই আমার উপর অত্যাচার করে আমাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। তারপর সেনাবাহিনীও আমাকে জোর করে ভারতে পাঠিয়ে দেয়।'
সোহেল জানিয়েছেন, 'গত শুক্রবার বৈধভাবে আমি মালদহের মোহদিপুর সীমান্ত হয়ে বাংলাদেশের রাজশাহী জেলায় পৌঁছই। শুক্রবার সেখানে থাকার পর শনিবার সকালে রংপুরের উদ্দেশ্যে রওনা দিই। রংপুর শহরের 'মডার্ন' নামের এক জায়গায় আমাকে সুমনা নামতে বলেছিল। আমি সেখানেই নামি এবং সুমনা এসে টোটোয় করে আমাকে তাঁর বাড়ি নিয়ে যায়। তাঁর আন্তরিকতায় কোনও ঘাটতি ছিল না। কিন্তু তার পাড়ার লোকজন আমার কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা চেয়েছিল। আমি সেটা দিতে না পারায় আমাকে বেধড়ক মারধর করে এবং আমার সঙ্গে থাকা ৩৮০০ ভারতীয় টাকা এবং ৫৫০০ বাংলাদেশি টাকা ছিনিয়ে নেয়।'
অন্যদিকে, ছেলের এই কীর্তিতে হতবাক বাবা মর্জেম আলি। বিরক্তি নিয়েই তিনি বলেন, 'বারবার ছেলেকে বাংলাদেশে যেতে নিষেধ করেছিলাম। এখানে তাঁর স্ত্রী-সন্তান রয়েছে। বাংলাদেশি মেয়েটি নাকি তাকে ডেকে পাঠিয়েছিল এবং সেও বিবাহিতা। তবে বাংলাদেশ থেকে ফিরে ছেলে আর বাড়ি ফেরেনি। সোজাসুজি তাঁর কাজের জায়গা কেরলে চলে গিয়েছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার