বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মৃত্যুর ২৫ বছর পর বিশেষ সম্মান, কার্গিল যুদ্ধে নিহত এই জেলার শহীদকে দেওয়া হল 'বীরও কে নাম' সম্মাননা

AG | ০৯ জুলাই ২০২৫ ১৭ : ৫৮Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে ভারতীয় সেনা বাহিনীর তরফে বিশেষ সম্মান জানানো হল শহীদ নায়েক সুবেদার মহম্মদ সানোয়ার হোসেনকে। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেন ১৯৯৯ সালে কার্গিলের যুদ্ধে পাকিস্তানি হানাদারদের ঠেকানোর সময় শহীদ হন। 

দেশের জন্য  প্রাণ দেওয়ার প্রায় ২৫ বছর পর ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে শহীদ সানোয়ারের পরিবারের সদস্যদের হাতে  শংসাপত্র এবং 'বীরও কে নাম' সম্মাননা তুলে দেওয়া হল। ভারতীয় সেনাবাহিনীর  দ্রাস সেক্টরে কর্মরত জাওয়ানরা মুর্শিদাবাদের শিমুলিয়া গ্রামে এসে শহীদ সানোয়ার হোসেনের স্ত্রী মোসাম্মৎ নাসনারা বেগম এবং তাঁর পরিবারের অন্য সদস্যদের হাতে শংসাপত্র এবং সম্মাননা পদক তুলে দিলেন। কার্গিল যুদ্ধ শেষের প্রায় ২৫ বছর পর ভারতীয় সেনাবাহিনী যেভাবে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামে এসে সহীদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দিলেন তাতে সকলেই আপ্লুত।   

প্রসঙ্গত, প্রত্যেক বছর ২৬ জুলাই কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়কে স্মরণ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর তরফে 'কার্গিল বিজয় দিবস' পালন করা হয়। ১৯৯৮-৯৯ সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর হানাদাররা গোপনে 'লাইন অফ কন্ট্রোল'  বা এলওসি পার করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক এবং সেনা জওয়ানরা নিজেদের প্রাণের বিনিময়ে পাকিস্তানি সেনাবাহিনী এবং হানাদারদের কার্গিলের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করে। এই যুদ্ধে মুর্শিদাবাদ জেলা থেকে একমাত্র সহীদ হয়েছিলেন বড়ঞা বাসিন্দা এবং চাকরি সূত্রে সেই সময় কার্গিলের দ্রাস সেক্টরে কর্মরত নায়েক সুবেদার মহম্মদ সানোয়ার হোসেন। 
 
দ্রাস সেক্টর থেকে মুর্শিদাবাদ জেলায় এসে সানোয়ারের পরিবারের হাতে সম্মাননা তুলে দিয়ে নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, আসন্ন বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পরিবারের বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হচ্ছে।  তাঁদের কোনও নথি সংক্রান্ত সমস্যা থাকলে তাও আমরা লিপিবদ্ধ করে নিচ্ছি। উচ্চ আধিকারিকদের তা জানানো হবে।'
 
প্রসঙ্গত সানোয়ারের স্মৃতিতে ইতিমধ্যেই তাঁর গ্রামে শহীদ স্মৃতিসৌধ তৈরি করা রয়েছে। বাড়ির প্রবেশদ্বারের উপরে লেখা রয়েছে সানোয়ারের নাম। তবে কার্গিল যুদ্ধের  প্রায় ২৫ বছর পর  ভারতীয় সেনাবাহিনী সানোয়ারকে নতুন করে সম্মান জানানোয় খুশি তাঁর পরিবারের সদস্যরা। শহীদ জওয়ানের ছেলে সাইদ হোসেন বলেন,' কার্গিল যুদ্ধ প্রায় ২৫ বছর আগে শেষ হয়েছে। এতদিন পরও ভারতীয় সেনাবাহিনী আমার বাবার অবদান যে ভুলে যায়নি তা দেখে খুব ভালো লাগল। সেনাবাহিনীর তরফ থেকে বাবাকে নতুন করে শংসাপত্র এবং মেডেল দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া