বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৯ জুলাই ২০২৫ ১৭ : ৪৬Rajat Bose
বিভাস ভট্টাচার্য: দেশের বাইরে নিজেদের ‘এজেন্ট’ ঠিক করতে এবার চেনা ছকের বাইরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। বর্ধমান থেকে দুই ধর্ম প্রচারককে গ্রেপ্তারের পর বিষয়টি সামনে এসেছে গোয়েন্দাদের কাছে। উল্লেখ্য, গত ৫ জুলাই বর্ধমান থেকে মুকেশ রজক এবং রাকেশ গুপ্তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এরা দু’জনেই ধর্ম প্রচার করত।
এবিষয়ে এক গোয়েন্দা আধিকারিক বলেন, ধৃতরা যে ধর্মাবলম্বী বা বিশেষ করে ওই ধর্মের কোনও প্রচারককে আইএসআই কাজে লাগিয়েছে এরকম কোনও রেকর্ডের কথা আমাদের জানা নেই। এই ঘটনার পর যেটা সামনে এল। খুব সুকৌশলেই এটা করা হয়েছে।
ওই আধিকারিক জানান, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তার ছক পাল্টে এখন নতুন ছকে কাজ করা শুরু করেছে। অতীতের সেরকম কিছু রেকর্ড না থাকায় এই ধর্মের লোকজন বা ধর্ম প্রচারকদের প্রতি চট করে কারুর এরকম ধারণা আসবে না যে তাঁরা পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল হবেন। এই বিষয়টি মাথায় রেখেই এই দু’জনের দিকে হাত বাড়িয়েছিল আইএসআই।’
ওই আধিকারিকের কথা অনুযায়ী, তিন থেকে চার মাস আগে ধৃতদের সঙ্গে সামাজিক মাধ্যমে আলাপ হয় এক আইএসআই এজেন্টের। যে নিজেকে তাদের ধর্মাবলম্বী হিসেবে পরিচয় দিয়ে এদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়। এরপর এদের একজনের নামে একটি সিমকার্ড তুলতে বলে। সেই সিমকার্ড ব্যবহার করেই ওই দেশ থেকে কাজ হচ্ছিল।
ওই গোয়েন্দা আধিকারিক জানান, ধরা পড়ার আগে পর্যন্ত আইএসআইয়ের ওই এজেন্ট তাদের আলাদা করে কোনও কাজের দায়িত্ব দেয়নি। শুধু বলেছিল ধর্ম প্রচার চালিয়ে যেতে। যা দেখে সন্দেহ, ভবিষ্যতে এদের মধ্যে থেকেই কিছু লোককে আলাদা করে বেছে নিয়ে তাদের মাধ্যমে কাজ হাসিল করা হত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার