সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | স্কুল চত্বরে পথকুকুরকে পিটিয়ে হত্যা, প্রধান শিক্ষকের নেতৃত্বেই হাড়হিম কাণ্ড নদিয়ায়

Pallabi Ghosh | ০৯ জুলাই ২০২৫ ১৫ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: স্কুল চত্বরে পথকুকুরকে পিটিয়ে খুনের অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষক সহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ঘটনাটি ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন পশুপ্রেমী সংগঠনগুলি। 

 

জানা গেছে, ঘটনাটি ঘটেছে নদিয়ার গয়েশপুরে। একটি পথকুকু্রকে পিটিয়ে হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের তালিকায় রয়েছেন গয়েশপুর নেতাজি বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক-সহ আরও চারজন সহকারী শিক্ষক ও ছাত্ররা। 

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে গত ৮ জুলাই। দুপুর প্রায় সাড়ে ১১টা নাগাদ। অভিযোগ, স্কুল চলাকালীন বিদ্যালয় চত্বরে একটি নিরীহ সারমেয়কে গাছের মোটা ডাল, কাঠ ও অন্যান্য ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়। সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

 

স্থানীয় পশুপ্রেমী সংগঠনের সদস্যরা গয়েশপুর পুলিশ ফাঁড়িতে পৌঁছে প্রধান শিক্ষকসহ মোট পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, এই বর্বর ঘটনায় অ্যানিম্যাল অ্যাক্ট, ১৯৬০ অনুসারে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। মৃত সারমেয়টির দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর পাঠানো হয়েছে।

 

ঘটনার তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ। গয়েশপুর পুলিশ ফাঁড়ির তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং প্রাপ্ত ভিডিও ও চাক্ষুষ তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পাশাপাশি প্রাণী সুরক্ষা আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করেছেন, 'সেই সারমেয়টি দীর্ঘদিন ধরে স্কুলের আশেপাশে ঘুরে বেড়াত। কিছুদিন ধরে তার আচরণ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আমরা পুরসভা, প্রশাসন এবং অন্যান্য দপ্তরে জানিয়েও কোনও পদক্ষেপ পাইনি। গতকাল একাধিক শিক্ষক ও ছাত্রকে কামড়ে দেয় সে। এরপর আমরা তাড়ানোর চেষ্টা করি। কিন্তু পাশের পাড়ার কিছু লোক এসে সারমেয়টিকে মারধর করে। স্কুল কর্তৃপক্ষ এভাবে মারধরকে সমর্থন করে না। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।' 

 

এই ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, 'একটি অবলা প্রাণীকে এইভাবে হত্যা করা অত্যন্ত নিন্দনীয় ও আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ।' ঘটনার জেরে এলাকার সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ স্কুলের নিরাপত্তার কথা বললেও অধিকাংশই এই অমানবিক ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া