সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

ভিডিও | দেখে নিন আজকের সেরা ১০টি খবর

Debkanta Jash | ০৪ জানুয়ারী ২০২৪ ২১ : ৪৪Debkanta Jash
১. তৃণমূল সাংসদকে কল্যাণ এবার জন্মদিনে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সঙ্গে সপরিবারে দিল্লিতে নৈশভোজের আমন্ত্রণও। এক্স হ্যান্ডেলে উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ কল্যাণের। 

২. কামারহাটিতে ফের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। কামারহাটির ষষ্ঠীতলায় শ্যুটআউট। গুলিবিদ্ধ আসিফ ওরফে কাল্লু নামে ওই তৃণমূলকর্মী আশঙ্কাজনক। আতঙ্ক এলাকায়। 

৩. মুর্শিদাবাদের দৌলতবাদে বোমা ফেটে শিশুর মৃত্যু। মৃত শিশু মুকলেসুর শেখ দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। আহত আরও দুই শিশু। কোথা থেকে বোমা এল। তা জানতে তদন্তে পুলিশ। 

৪. নিয়োগ চেয়ে এবার পথে আইসিডিএস সুপারভাইজার চাকরিপ্রার্থীরা। সল্টলেকে রাস্তায় বসে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন অতিরিক্ত পুলিশ। 

৫. নিয়োগ চেয়ে ফের আন্দোলন। পথে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। ওয়েলিংটন স্কোয়ার, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে মিছিল শেষ হবে রানি রাসমণি অ্যাভিনিউয়ে। 

৬. বলাগড়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ। খুনের সংশয় প্রকাশের পর বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর দপ্তর ভাঙচুর। মনোরঞ্জনের নিশানায় তৃণমূল নেত্রী ও তাঁর স্বামী। ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ বিজেপির। 

৭. লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূল সুপ্রিমোকে বেলাগাম আক্রমণ অধীর চৌধুরীর। "বাঁচতে গেলে কংগ্রেসকে আপনার প্রয়োজন", মমতাকে চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেস সভাপতির। 

৮. লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব তরফে কোনরকম আসন সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। শিলিগুড়ির একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

৯. বাগনানের বরুন্দায় পুলিশের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ২ পুলিশকর্মীর মৃত্যু। পুলিশের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা মারে ট্রাক। আহতদের হাসপাতালে নিলে ২জনকে মৃত ঘোষণা। আশঙ্কাজনক আরও ২।

১০. কুলতলির মৈপীঠের পেটকুলচাঁদ এলাকায় বাঘের পায়ের ছাপ! লোকালয়ে ফের বাঘের আতঙ্ক। এলাকায় টহল বন বিভাগের কর্মী ও পুলিশের। সতর্কতার জন্য করা হয়েছে মাইকিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া