শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৯ জুলাই ২০২৫ ১১ : ১৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞানের দৌলতে যেন আর কিছুই অসাধ্য নেই মানুষের। বুকের ভিতর ধুকপুক করছে টাইটানিয়ামের তৈরি এক যন্ত্র। রক্তমাংসের হৃদপিণ্ড নয়, কিন্তু নিখাদ প্রযুক্তির জোরে একেবারে হৃদপিণ্ডের কাজ করছে যন্ত্রটি। আর সেই যন্ত্র বুকে নিয়েই এক দিন, দু’দিন করে টানা ১০০টা দিন পার করে ফেললেন বছর চল্লিশের এক অস্ট্রেলীয় যুবক। চিকিৎসা বিজ্ঞানের এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে।
অবশেষে মিলল আসল হৃদপিণ্ড। কিন্তু এই ১০০ দিনে টাইটানিয়ামের কৃত্রিম হৃৎপিণ্ডই হয়ে উঠেছিল তাঁর জীবনের একমাত্র অবলম্বন। সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের এই সাফল্য গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে।
ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডিজে নামে পরিচিত বছর চল্লিশের এক ব্যক্তি। মরণাপন্ন অবস্থায় হার্ট ফেলিওর নিয়ে তিনি সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, হৃদপিণ্ড প্রতিস্থাপন ছাড়া বাঁচার আর কোনও উপায় নেই। কিন্তু দাতা হৃদপিণ্ড পাওয়া তো আর চাট্টিখানি কথা নয়! যত সময় যাচ্ছিল, ততই ক্ষীণ হয়ে আসছিল রোগীর জীবনের আশা।
ঠিক এই সময়েই চিকিৎসকেরা এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। সাময়িক ভাবে রোগীকে বাঁচিয়ে রাখতে তাঁর শরীরে বসানো হয় একটি সম্পূর্ণ কৃত্রিম হৃদযন্ত্র। যন্ত্রটির নাম ‘বাইভেকর টোটাল আর্টিফিশিয়াল হার্ট’। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বায়োইঞ্জিনিয়ার ডঃ ড্যানিয়েল টিমসের ২০ বছরের গবেষণার ফসল এই যন্ত্র। টাইটানিয়ামের হালকা অথচ মজবুত কাঠামোয় তৈরি এই যন্ত্রের ভিতরে রয়েছে একটি মাত্র ঘূর্ণায়মান চাকতি, যা চুম্বকের সাহায্যে ভেসে থাকে এবং রক্ত পাম্প করতে থাকে। এর ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি যেমন কম, তেমনই যন্ত্রের আয়ুও অনেক বেশি।
গত বছরের শেষের দিকে সেন্ট ভিনসেন্ট হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক অত্যন্ত জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ডিজের অকেজো হৃদপিণ্ড সরিয়ে তার জায়গায় অত্যাধুনিক এই যন্ত্রটি বসান। সেই যন্ত্রকে সঙ্গী করেই ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন ডিজে। শুধু হাসপাতালেই নয়, ১০০ দিনের মাথায় বিশ্বের প্রথম রোগী হিসাবে তিনি এই কৃত্রিম হৃদপিণ্ড নিয়েই বাড়ি ফেরার অনুমতি পান। রীতিমতো নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।
ডিজে এক সাক্ষাৎকারে বলেন, “প্রথম দিকে অদ্ভুত লাগত। নিজের বুকের ধুকপুকুনি শুনতে পেতাম না, তার বদলে একটা গুনগুন আওয়াজ হত। কিন্তু এই যন্ত্রটাই আমাকে আমার পরিবারের সঙ্গে আরও কিছুদিন থাকার সুযোগ করে দিয়েছে।”
অবশেষে ১০০ দিন পর তাঁর প্রতীক্ষার অবসান হয়। মার্চ মাসে এক উপযুক্ত দাতার হৃদপিণ্ড পাওয়া যায়। ফের অস্ত্রোপচার হয় ডিজের। এ বার টাইটানিয়ামের যন্ত্রকে বিদায় জানিয়ে তাঁর বুকে বসানো হয় রক্তমাংসের আসল হৃদপিণ্ড। সেই প্রতিস্থাপনও সফল হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ।
সেন্ট ভিনসেন্ট হাসপাতালের চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিল। যে সব রোগী হৃদপিণ্ড প্রতিস্থাপনের জন্য দীর্ঘদিন অপেক্ষায় থাকেন, তাঁদের জন্য এই ‘ব্রিজ-টু-ট্রান্সপ্ল্যান্ট’ প্রযুক্তি আশীর্বাদ হয়ে উঠতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ