বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অবিরাম বৃষ্টি, আজও নেই স্বস্তি! ভারী বৃষ্টিতে ভাসবে ৭ জেলা, রইল আবহাওয়ার মেগা আপডেট

Pallabi Ghosh | ০৯ জুলাই ২০২৫ ০৯ : ০৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিরামহীন বৃষ্টি। একটানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন বাংলা। চরম ভোগান্তির দৃশ্য শহর থেকে গ্রামে। রোদের দেখা নেই একটানা বহুদিন। চলতি সপ্তাহেও বৃষ্টির থামার লক্ষণ নেই। বরং একটানা বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলায়। আজ‌ও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে একাধিক জেলায়। জল জমে আরও বিপর্যয়ের আশঙ্কা রয়েছে জেলাগুলিতে। 

 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খন্ডের দিকে সরতে শুরু করেছে। আজ রাতের মধ্যে বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব সরে যাবে। পশ্চিমাঞ্চলের জেলার ওপর দিয়ে নিম্নচাপ ক্রমশ সরছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে, আজও জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

 

আজ দক্ষিণবঙ্গের শুধুমাত্র চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনভর। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই আজ হলুদ সর্তকতা জারি রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে। আবার শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। 

 

অন্যদিকে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। একাধিক জেলায় আবারও ভারী বৃষ্টি হতে পারে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া