বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ জুলাই ২০২৫ ১৮ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উপযুক্ত নথি দেখানোর সময়সীমা বেঁধে দিয়ে কোচবিহারের দিনহাটার এক বাসিন্দার কাছে এল এনআরসি নোটিশ। নোটিশ পাঠিয়েছে অসম সরকার। ঘটনা প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইংরেজি ও বাংলা ভাষায় লেখেন, 'আমি হতবাক ও বিচলিত যে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এই বাংলার কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তমকুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ ইস্যু করেছে। গত ৫০ বছর ধরে তিনি এখানকার বাসিন্দা। তাঁর বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহে হয়রানি করা হচ্ছে। বিষয়টি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছু নয়। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং তাঁদের নিশানা করার একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত চলছে।' ক্ষুব্ধ মমতার অভিযোগ, গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার এটি হল বিজেপির একটি অপচেষ্টা।
এই অবস্থায় সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের সংবিধানিক কাঠামো ধ্বংস হলে বাংলা চুপ করে থাকবে না।
অন্যদিকে উত্তমকুমার ব্রজবাসীকে এই নোটিশ পাঠানোয় হতবাক স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের দাবি, জন্মগতভাবেই উত্তম দিনহাটার বাসিন্দা। তাঁদের পরিবার পাঁচ পুরুষ ধরে এলাকায় পরিচিত।
জানা গিয়েছে, নোটিশে উত্তমকে বলা হয়েছে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি না দেখাতে পারলে তাঁকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এবিষয়ে উত্তম জানিয়েছেন, 'দিনহাটায় জন্মেছি। আমার বাবাও দিনহাটায় জন্মেছেন। আমার বয়স এখন ৫০ বছর। আমার বাবা কোনোদিন অসমে গিয়েছেন কিনা সেটা না জানলেও আমি কোনোদিন অসম যাইনি। এই নোটিশের অর্থ কী! আতঙ্কিত হয়ে পড়েছি।'
গত জানুয়ারি মাসে পুলিশ ও প্রশাসনের মারফত এই চিঠি পান উত্তম। প্রতিবেশীদের দেখানোর পর জানতে পারেন তাঁকে অসম সরকার অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে এই চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে উত্তম অসম সীমান্ত দিয়ে উত্তম অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সেই থেকেই তিনি কোচবিহারে বসবাস করছেন। সেইসঙ্গে উত্তম সম্পর্কে বলা হয়েছে, তিনি পুলিশ ভেরিফিকেশনে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। সেজন্য তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার