বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ জুলাই ২০২৫ ১৭ : ৫৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র পরিবহন পরিষেবাই নয়, ক্রীড়া সংস্কৃতির প্রসার এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও সমানভাবে উদ্যোগী হয়েছে পূর্ব রেল। এর লক্ষ্য, ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড়দের তৈরি করা এবং যুবসমাজের মধ্যে খেলা সম্পর্কে উৎসাহ বাড়ানো। বিশ্বব্যাপী কোভিড মহামারির ধাক্কা কাটিয়ে উঠে যখন আমজনতা জীবনযাত্রা নতুন করে শুরু করেছিল সেই সময় পূর্ব রেল এক অভিনব প্রয়াসের সূচনা করে। ২০২২ সালের এপ্রিল মাসে বেহালার স্পোর্টস কমপ্লেক্সে একটি ক্রিকেট অ্যাকাডেমি চালু করা হয়, যার লক্ষ্য ছিল কিশোর-যুবদের মধ্যে ক্রীড়াভ্যাস গড়ে তোলা এবং তাঁদের প্রশিক্ষণ দেওয়া।
এই উদ্যোগ ভারতীয় রেলের দীর্ঘকালীন ক্রীড়া অনুরাগ ও কেন্দ্র সরকারের ‘খেলো ইন্ডিয়া, খেলো’ কর্মসূচির বাস্তব রূপায়ণ। এমনকি, এই অ্যাকাডেমিতে রেল কর্মচারীদের সন্তানদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অল্প সময়েই এই অ্যাকাডেমি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। এরপর একে একে গড়ে ওঠে ঘোলসাপুর স্পোর্টস কমপ্লেক্সের সাঁতার ও ডাইভিং অ্যাকাডেমি, যেখানে আন্তর্জাতিক মানের পরিকাঠামো রয়েছে। এই অ্যাকাডেমি থেকে উঠে আসা ডাইভার শুভম হোড় এবং অভ্র সরদার ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে রূপো পদক জয় করে নজর কেড়েছেন।
তবে সম্প্রতি ২০২৫ সালের এপ্রিল মাসে উদ্বোধন হওয়া ‘লক্ষ্য’ দাবা অ্যাকাডেমি নতুন সংযোজন। এই দাবা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছেন অভিজ্ঞ কোচ ও গ্র্যান্ডমাস্টাররা। পূর্ব রেলের এই ক্রীড়া অ্যাকাডেমিগুলিকে বিশেষ করে তুলেছে নিখুঁত তত্ত্বাবধান, ব্যক্তিগত মনোযোগ, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন, কঠোর অনুশীলন এবং নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। পরিকাঠামোগত দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে এই অ্যাকাডেমিগুলি। সংখ্যার ওপর পূর্ব রেলের বিশেষ জোর না থাকলেও, বর্তমানে ৭০০-রও বেশি প্রশিক্ষণার্থী নিয়মিতভাবে এই অ্যাকাডেমিগুলিতে অংশ নিচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার