বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাতুড়ে ডাক্তারের পর-পর পাঁচ ইঞ্জেকশনেই সব শেষ! অভিযোগ দায়ের স্বাস্থ্য দপ্তরে

RD | ০৮ জুলাই ২০২৫ ১৭ : ৫৯Rajit Das

মিল্টন সেন: হাসপাতালে যেতে ভয় পেতেন। শরীর খারাপ হওয়ায় বাড়ির কাছেই ডাক্তারের কাছে গিয়েছিলেন। জানতেন না সেই ডাক্তারের কোনও ডিগ্রি নেই। কাল হল সেটাই। মৃত্যু হয়েছে চুঁচুড়া কোদালিয়ার বাসিন্দা কৃষ্ণ কর্মকারের (৫৫)। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে কৃষ্ণ কর্মকারের। 

শারীরিক অসুস্থতা নিয়ে সোমবার হুগলি স্টেশন রোডে এস কে বৈদ্য নামে এক হাতুরে চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন কৃষ্ণ কর্মকার। প্রৌঢ়ের স্ত্রী জানান, হালকা জ্বর হয়েছিল কৃষ্ণ বাবুর। সঙ্গে পায়ে টান ধরছিল,শ্বাসকষ্টও হচ্ছিল। তাই চিকিৎসকের কাছে স্বামীকে নিয়ে গিয়েছিলেন। শ্বাসকষ্টের জন্য ইনহেলার দেওয়ার কথা বললে ডাক্তার পরপর পাঁচটা ইঞ্জেকশন দেন। পাঁচ মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়।

মৃতের স্ত্রীর দাবি, চিকিৎসকই নিজেই অটো ডেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। তাঁর পর তড়িঘড়ি ওই চিকিৎসক চেম্বার বন্ধ করে সেখান থেকে চলে যান। এরপর থেকে ফোনেও আর তাঁকে পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, ওই চিকিৎসকের এমবিবিএস ডিগ্রী বা কোনও রেজিস্ট্রেশন নেই। সেটা কৃষ্ণ বাবুর পরিবার জানতেন না। পাড়ার একজন তাঁদের বলেছিল, তাই ওই ব্যক্তির কাছে স্বামীকে নিয়ে গিয়েছিলেন মৃতের স্ত্রী। 

"সব শেষ হয়ে গেল" বলেছেন মৃতের স্ত্রী রাধারানী কর্মকার। প্রৌঢ়ের ছেলে রৌনক কর্মকার জানান, তিনি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানাবেন। তাঁর বাবার সঙ্গে যেটা হয়েছে আর কারোর সঙ্গে যেন আর কখনও না হয়, তাই। 

হুগলি স্টেশন রোডে যেখানে চেম্বার করেন ওই তথাকথিত চিকিৎসক তাঁর প্রতিবেশী এক ব্যবসায়ী বলেন, "দীর্ঘ প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে এলাকায় ডাক্তারি করছেন উনি। গতকাল ওই রোগী যখন এসেছিল তখন নিজে হাঁটাচলা করছিলেন। তারপর কি হল তড়িঘড়ি চেম্বার বন্ধ করে দিয়ে চলে গেলেন ডাক্তার। আগে এলাকার এক ওষুধের দোকানে চেম্বার করতেন। এখন নিজেই আলাদা একটি চেম্বার খুলেছেন।" 

ছাপানো প্যাডে না সাদা কাগজে স্ট্যাম্প মেরে প্রেসক্রিপশন লেখেন ডাক্তার। সেখানে কোথায় কোথায় কোন কোন সময় রোগী দেখেন তার বিবরণ দেওয়া। প্রেসক্রিপশন এর মাথায় লেখা জেনারেল ফিজিশিয়ান। মৃতের পরিবার অভিযোগ পাঁচটা ইঞ্জেকশন দেওয়াতেই মৃত্যু হয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করলে ওই ডাক্তারের ফোন বন্ধ পাওয়া যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া