মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | CHILD DEATH: মুর্শিদাবাদে বোমা ফেটে মৃত শিশু, আহত ২

Sumit | ০৪ জানুয়ারী ২০২৪ ১৯ : ৪৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সুতলি বোমার গায়ে লেগে থাকা শুকনো কাদা পরিষ্কার করতে গিয়ে সেই বোমা ফেটে মৃত্যু হল এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরদাসপুর গ্রাম পঞ্চায়েতের চোয়াডাঙা এলাকাতে। মৃত ওই নাবালকের নাম মুকলেসুর শেখ। বয়স সাত। বাড়ি চোয়াডাঙা গ্রামে। বোমা বিস্ফোরণের ঘটনাতে আরও দুই নাবালক আহত হয়ে বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে তাঁদের আঘাত গুরুতর নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে চোয়াডাঙা প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ছাত্র মুকলেসুর দুপুরে স্কুলে মিড ডে মিল খাওয়ার পর আরও কয়েকজন বন্ধুর সাথে স্কুলের কাছে একটি মাঠে খেলা করছিল।
সেই সময় মুকলেসুর স্থানীয় একটি পুকুরের ধারে গোল ভারী একটি "বস্তু" খুঁজে পায়। ওই বস্তুটিকে লোহার বল ভেবে সেটিকে বিক্রি করার পরিকল্পনা নিয়ে মুকলেসুর সেটিকে পুকুর পার থেকে তুলে নেয়।
পুলিশ সূত্রে খবর, এরপর ওই "বস্তুটির" গায়ে লেগে থাকা শুকনো মাটি সরিয়ে ফেলার জন্য মুকলেসুর সেটিকে দেওয়ালে ঘষতে থাকে। সেই সময় বিকট শব্দে বোমাটি ফেটে যায়।
চোয়াডাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন রহমান বলেন," দুপুরে মিড ডে মিল খাওয়ার পর স্কুলের কয়েকজন শিশু স্কুলের পাশের মাঠে খেলাধুলা করছিল। সেই সময় আমরা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরে কয়েকজন গ্রামবাসী এসে আমাদেরকে জানান একজন ছাত্র বোমা বিস্ফোরণের ঘটনায় মারা গেছে।"
গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের চোয়াডাঙা গ্রামের তৃণমূল সদস্য কাবসুদ্দিন শেখ বলেন," প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি একটি সুতলি বোমা বিস্ফোরণের ঘটনায় ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কিন্তু বোমাটি কিভাবে ওই এলাকায় এল তা আমরা জানিনা।" ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া