শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৮ জুলাই ২০২৫ ১৫ : ০৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: পুরুষদের যৌনস্বাস্থ্য নিয়ে কথা বলার মধ্যে এক ধরনের সংকোচ অনুভব করেন অনেকেই। সেই কারণেই বহু রোগ চাপা থেকে যায়। এমনই একটি রোগ ‘রেট্রোগ্রেড ইজাকুলেশন’। এটি এমন একটি অবস্থা যেখানে পুরুষের বীর্যপাতের সময় বীর্য লিঙ্গ দিয়ে বের হওয়ার পরিবর্তে মূত্রাশয়ের দিকে অর্থাৎ পিছনের দিকে প্রবাহিত হয়।
কী কী লক্ষণ?
স্বাভাবিক ক্ষেত্রে, বীর্যপাতের সময় মূত্রাশয়ের স্ফিংটার বন্ধ হয়ে যায়, যাতে বীর্য শুধুমাত্র ইউরেথ্রা (মূত্রনালী) দিয়ে বাইরে বের হতে পারে। রেট্রোগ্রেড ইজাকুলেশনে এই স্ফিংটার সঠিকভাবে বন্ধ হয় না, ফলে বীর্য মূত্রাশয়ে প্রবেশ করে এবং পরবর্তীতে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। একে অনেক সময় ‘শুষ্ক বীর্যপাত’ও বলা হয়, কারণ এই রোগ থাকলে বীর্যপাতের সময় খুব সামান্য বীর্য নির্গত হয় বা একেবারেই বীর্য বের হয় না। বীর্যপাতের পর প্রস্রাব ঘোলাটে হওয়াও এই রোগের লক্ষণ হতে পারে। এর কারণ হল বীর্য মূত্রাশয়ে প্রবেশ করে প্রস্রাবের সঙ্গে মিশে যায়। ফলে প্রস্রাব ঘোলাটে দেখায়। অনেক সময় এই রোগে পুরুষত্বহীনতা না বন্ধ্যত্ব দেখা দিতে পারে।
কেন হয় এই সমস্যা?
রেট্রোগ্রেড ইজাকুলেশনের বিভিন্ন কারণ থাকতে পারে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্নায়ুর সমস্যা। ডায়াবেটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল কর্ডে আঘাত বা অন্য কোনও স্নায়বিক রোগের কারণে মূত্রাশয়ের স্ফিংটারের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলেও এটি হতে পারে। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেও এই সমস্যা দেখা দিতে পারে। যেমন- উচ্চ রক্তচাপ, প্রোস্টেট বৃদ্ধি বা মানসিক অবসাদের চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু ওষুধ মূত্রাশয়ের স্ফিংটারকে শিথিল করতে পারে। ফলে এই ঘটনা ঘটে। এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ