বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মর্মান্তিক! ফ্লাইওভারের রেলিং ভেঙে সোজা রেললাইনে মালবোঝাই ট্রাক! ঘটনাস্থলেই মৃত্যু চালকের

Kaushik Roy | ০৮ জুলাই ২০২৫ ১০ : ০৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ল মালবোঝাই ট্রাক। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক চালকের। গুরুতর আহত খালাসিও। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়পুরের ছ’নম্বর জাতীয় সড়কের নিমপুরা এলাকায়। জানা গিয়েছে, ওই  ট্রাকটি রড বোঝাই করে নদিয়ার দিক থেকে জাতীয় সড়ক ধরে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল।

খড়পুরের নিমপুরা এলাকায় ছ’নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের ওভারহেড তার ছিঁড়ে রেললাইনে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের। গুরুতর আহত হন ট্রাকের খালাসি। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। তারপর রক্তাক্ত অবস্থায় ট্রাকের খালাসিকে উদ্ধার করে, প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে তাঁকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালবোঝাই ট্রাকটি নিমপুরা এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের রিসেপশন ইয়ার্ডে পড়ে যায়। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খালাসিকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া