বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ জুলাই ২০২৫ ০৯ : ৪৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মৌসম ভবনের তরফে আগেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগেই নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছিল। জানানো হয়েছে, নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত আগামী দু’দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে রাজ্যের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা বেড়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। রাতভর এবং ভোরের দিকেও ভারী বৃষ্টির ফলে শিয়ালদহ শাখার বেশ কিছু স্টেশনে লাইনে জল জমার ঘটনা ঘটেছে। তার মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য ময়দানে নেমেছেন রেলের কর্মীরা।
শিয়ালদহ মেইন শাখায় বেশির ভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় রেললাইনে বিভিন্ন জায়গায় জল জমার সমস্যা তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার মান বজায় রাখতে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল-টেলিকম, অপারেটিং ও অন্যান্য বিভাগের কর্মীরা নেমেছেন ময়দানে। জানা গিয়েছে, রাতভর পেট্রোলিং এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর মাধ্যমে ব্যাপক জল জমার পরেও বাতিল হয়নি কোনও ট্রেন। শিয়ালদহ ডিভিশন এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল না করেই পরিষেবা চালিয়ে যাচ্ছে।
তবে নিরাপত্তার কারণে নির্ধারিত সময়ের তুলনায় বেশ কিছুটা দেরিতে চলছে ট্রেন। বিশেষ করে অফিস টাইমে যাত্রীদের যাতে কোনওভাবেই বিপদের মুখে না পড়তে হয়, সে বিষয়ে রেল কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। রেল সূত্রে আরও জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে যেকোনও জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে। এদিন ব্যারাকপুর স্টেশনে পাম্প চালিয়ে রেললাইন থেকে জমা জল সরিয়ে নেওয়ার ছবি ধরা পড়েছে। টিটাগড় প্ল্যাটফর্মের সামনে লাইনে ব্যাপক জল জমার ছবি ধরা পড়েছে। চিৎপুরে ক্রমাগত চালানো হচ্ছে যাতে কোনওভাবেই জল না জমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার