বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ০৭ জুলাই ২০২৫ ১৬ : ১৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: চোখ বেঁধে বেধড়ক মারধর নবম শ্রেণির এক ছাত্রীকে। মারের চোটে হাসপাতালে ভর্তি ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। অভিযোগ, স্কুলের মধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী ওই ছাত্রীকে চোখ বেঁধে মারধর করেছে। ঘটনা জানাজানি হতেই সোমবার বিদ্যালয় চত্বরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও অন্যান্য ছাত্রীরা।
অভিযোগ, ছাত্রীকে বেধড়ক মারধরের পর স্কুল কর্তৃপক্ষের তরফে তার বাড়ির লোককে কিছু জানানো হয়নি। অভিভাবকরা প্রশ্ন তুলেছেন স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সেইসঙ্গে দোষীদের বিরুদ্ধে কেন এখনও কোনো কঠোর ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ নেয়নি সেই বিষয়েও প্রশ্ন উঠেছে। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
এবিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ঘটনার দিনই তাঁরা পুলিশকে বিষয়টি জানিয়েছেন। সেইসঙ্গে স্কুলের তরফে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। প্রধান শিক্ষিকা তৃষ্ণা কুণ্ডু মণ্ডল জানান, 'সিসিটিভি ফুটেজে আহত ছাত্রীকে দেখা গেলেও অভিযুক্তদের দেখা যায়নি। তদন্ত চলছে এবং এর রিপোর্টের ভিত্তিতে পরিচালন সমিতি উপযুক্ত ব্যবস্থা নেবে।' যদিও কর্তৃপক্ষের এই ভূমিকায় সন্তুষ্ট হননি অভিভাবকরা। তাঁদের দাবি, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে তাঁরা এই বিষয়ে আন্দোলনে নামবেন। পুলিশের একটি সূত্র জানায়, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার