বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পঞ্চায়েত প্রধানের পদ হারিয়েছেন স্ত্রী, রাগে বিপজ্জনক আগ্নেয়াস্ত্রের কারবার শুরু করল স্বামী

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ০৭ জুলাই ২০২৫ ১৪ : ১৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকায় এক আগ্নেয়াস্ত্র কারবারির কাছে অত্যাধুনিক একটি দেশি কার্বাইন বিক্রি করতে গিয়ে রবিবার রাতে জেলা পুলিশের হাতে ধরা পড়ল এক কুখ্যাত দুষ্কৃতী।  থানা সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতির নাম শাহজামাল শেখ (৫৫)। বাড়ি  হরিহরপাড়া থানার অন্তর্গত কান্দিপাড়া গ্রামে। ধৃতের থেকে পুলিশ একটি অত্যাধুনিক দেশি কারবাইন, এক রাউন্ড গুলি  এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।  অভিযুক্তের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে  সোমবার তাকে বহরমপুর আদালতে পেশ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্দিপাড়া এলাকার বাসিন্দা শাহজামাল শেখের স্ত্রী  বেশ কয়েক বছর আগে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছিলেন।   স্ত্রী পদ হারানোর পর থেকে শাহজামাল বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়েছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। মাঝেমধ্যেই তার বিরুদ্ধে গোপনে আগ্নেয়াস্ত্র পাচার করার অভিযোগ পুলিশের কাছে সম্প্রতি আসছিলো। 

হরিহরপাড়া থানার এক আধিকারিক জানান, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল স্বরূপপুর এলাকায় অভিযান চালায়। সেখানে এক আগ্নেয়াস্ত্র কারবারির কাছে ওই কারবাইনটি বিক্রি করতে  যাওয়ার সময় হাতেনাতে শাহজামালকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রের খবর ধৃতের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে তার ম্যাগাজিনে একসঙ্গে দশটির বেশি গুলি রাখা সম্ভব।

হরিহরপাড়া তৃণমূল বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ বলেন,' ওই ব্যক্তির স্ত্রী একসময় তৃণমূলের প্রধান থাকলেও বর্তমানে তাদের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকলে পুলিশ তার বিরুদ্ধে  যথাযথ আইননানুগ ব্যবস্থা নেবে। আমরা এই বিষয়ে কোনও রকম হস্তক্ষেপ করব না।' 

অন্য একটি ঘটনায় রবিবার রাতে কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রামজালা মাঠ এলাকা থেকে এক ব্যক্তিকে দুটি দেশি বন্দুক এবং দু'রাউন্ড গুলি-সহ গ্রেপ্তার করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শামিম শেখ (২৩) । তার বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মণ্ডলপুর -ফকিরপাড়া গ্রামে। অভিযুক্ত কোথা থেকে দেশি বন্দুক দুটি পেয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া