শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৬ জুলাই ২০২৫ ১২ : ১৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: শহর বা মফস্সল নয়, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকেই উঠে এসেছেন ১৫০ জনেরও বেশি চিকিৎসক। মাত্র ৫০০ পরিবারের বাস করে ক্যানুগুলাভালসা নামের গ্রামটিতে। সেখানে কার্যত ঘরে ঘরেই রয়েছেন চিকিৎসক। গোটা দেশে আজ ‘ডাক্তারদের গ্রাম’ নামে পরিচিত ক্যানুগুলাভালসা।
কিন্তু যেখানে গোটা দেশেই রোগীর অনুপাতে চিকিৎসকের সংখ্যা অপ্রতুল সেখানে এই গ্রামে অন্য ছবি কীভাবে? উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। গ্রামটির ভোলবদল শুরু হয় সত্তরের দশকে। সৌজন্যে, গ্রামের প্রথম এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক বেণ্ডি চন্দ্র রাও। তাঁর অনুপ্রেরণায় অন্ধ্রের এই গ্রামে শুরু হয় এক নীরব বিপ্লব। ১৯৮৫ সাল থেকে প্রায় প্রতি বছরই এই গ্রাম থেকে দুই থেকে পাঁচ জন পড়ুয়া চিকিৎসক হয়েছেন। আজ তাঁরা এইমস, নিম্স, কিং জর্জ হাসপাতালের মতো দেশের সেরা প্রতিষ্ঠান তো বটেই, বিদেশের মাটিতেও সুনামের সঙ্গে ডাক্তারি করছেন।
তবে সাফল্য পেয়েও নিজেদের শিকড়কে ভোলেননি কেউই। অনেকেই নিয়মিত গ্রামে ফিরে আসেন, আয়োজন করেন বিনামূল্যে চিকিৎসা শিবিরের। গ্রামের মানুষের পাশাপাশি উপকৃত হন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও।
গ্রামের প্রবেশপথেই রয়েছে একটি মূর্তি। তবে সেই মূর্তি কোনও রাজনৈতিক নেতা বা দেব দেবীর নয়। মূর্তিটি গ্রামেরই তরুণ চিকিৎসক বেণ্ডি সতীশের। সতীশ এক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান। গ্রামবাসীদের চাঁদায় তৈরি এই মূর্তিই যেন তাঁদের ডাক্তারদের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালবাসার প্রতীক। গ্রামের আর এক চিকিৎসক বোড্ডেপল্লু সুরেশের কথায়, “ডাক্তার হওয়াই এখন আমাদের গ্রামের তরুণ প্রজন্মের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ