শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৬ জুলাই ২০২৫ ১১ : ৪৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ভ্যাপসা গরমে রাতে পোশাক পরে ঘুমানো অনেকের কাছেই বেশ অস্বস্তিকর। আরামের খোঁজে কেউ কেউ হয়তো মাঝেমধ্যে নামমাত্র পোশাক পরে ঘুমিয়ে পড়েন। কিন্তু জানেন কি, পোশাক ছাড়া ঘুমানোর একাধিক বিজ্ঞানসম্মত উপকারিতাও আছে? হ্যাঁ। শুনতে অবাক লাগলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নগ্ন হয়ে ঘুমানো শরীর ও মন দুইয়ের পক্ষেই অত্যন্ত ভাল।
গভীর ঘুমের চাবিকাঠি: চিকিৎসকদের মতে, আমাদের ঘুম কতটা গভীর হবে তার অনেকটাই নির্ভর করে শরীরের তাপমাত্রার উপরে। রাতে ঘুমানোর সময় শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কিছুটা কমে যায়, যা গভীর ঘুমের জন্য জরুরি। পোশাক পরে ঘুমালে, গরমকালে, এই তাপমাত্রা কমার প্রক্রিয়াটি বাধাপ্রাপ্ত হয়। ফলে ঘুম বার বার ভেঙে যেতে পারে। পোশাক ছাড়া ঘুমালে শরীর দ্রুত শীতল হয় এবং ঘুম নিরবচ্ছিন্ন ও গভীর হয়।
ত্বকের যত্ন: সারাদিন পোশাকে ঢাকা থাকার পর ত্বককে শ্বাস নেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন। নগ্ন হয়ে ঘুমালে ত্বক খোলা হাওয়ার সংস্পর্শে আসে, যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
মানসিক চাপ কমায়: পোশাকের বাঁধন থেকে মুক্তি মানসিক ভাবেও এক ধরনের স্বস্তি দেয়। বিশেষজ্ঞরা বলছেন, দম্পতিদের ক্ষেত্রে ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শে ‘অক্সিটোসিন’ নামক ‘ফিল গুড’ হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। এই হরমোন ‘লাভ হরমোন’ নামেও পরিচিত, যা মানসিক চাপ কমাতে, উদ্বেগ দূর করতে সাহায্য করে।
পুরুষদের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী: পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর উৎপাদনের জন্য অণ্ডকোষের তাপমাত্রা সঠিক থাকা খুবই জরুরি একটি বিষয়। আঁটসাঁট অন্তর্বাস পরে ঘুমালে সেই তাপমাত্রা বেড়ে যেতে পারে। নগ্ন হয়ে ঘুমালে অণ্ডকোষ শীতল থাকে। ফলে শুক্রাণুর উৎপাদন সহজ হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ