বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অবিরাম বৃষ্টি বাংলায়, আজ ১১ জেলায় চরম দুর্যোগ, অতি ভারী বৃষ্টিতে টালমাটাল হতে পারে

Pallabi Ghosh | ০৬ জুলাই ২০২৫ ০৯ : ১৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভারী বৃষ্টির বিরাম নেই। একটানা বৃষ্টিতে বর্ষা চেনা রূপে ধরা দিয়েছে। যার জেরে গলদঘর্ম দশা দিন কয়েকের জন্য উধাও। ছুটির দিনেও জেলায় জেলায় দুর্যোগের ঘনঘটা। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর আগেভাগেই চরম সতর্কতা জারি করেছে। 

 

নিম্নচাপ সরলেও বর্তমানে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই অবিরাম বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে টানা বৃষ্টির জেরে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি আজ ও আগামিকাল, সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। জারি রয়েছে সতর্কতা। 

 

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির খানিকটা পরিবর্তন হবে। সোমবারের পর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আর নেই। তবে মঙ্গলবার থেকে ১১ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মালদহ সহ নীচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া