বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | একসঙ্গে ওঠাবসা, লেখাপড়াও একই ক্লাসে, একদিন আচমকাই একসঙ্গে নিখোঁজ দুই ছাত্রী, সামনে এল ভয়ঙ্কর ঘটনা 

AD | ০৫ জুলাই ২০২৫ ১৯ : ১৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানা এলাকার একটি নামি স্কুলের দশম শ্রেণির দুই ছাত্রীকে দিল্লির একটি নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেওয়ার চেষ্টা বানচাল করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। দিল্লি পুলিশ এবং সেখানকার একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয়েছে মুর্শিদাবাদে দুই নাবালিকাকে। 

দুই নাবালিকাকে অপহরণ করে বিক্রি করে দেওয়ার চেষ্টার অভিযোগের উত্তর ২৪ পরগনার বাসিন্দা বছর বাইশের এক যুবক গ্রেপ্তার হয়েছে মুর্শিদাবাদ জেলার বিশেষ পুলিশ দলের হাতে। উদ্ধার হওয়া দুই নাবালিকা এবং ধৃত যুবককে শনিবার দিল্লির একটি আদালতে 'ট্রানজিট রিমান্ডের' আবেদন করে পেশ করা হয়েছে। রবিবারের মধ্যেই তাদের মুর্শিদাবাদ জেলায় ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন জিয়াগঞ্জ শহরের একটি নামী স্কুলের দশম শ্রেণীর বছর ষোলোর দুই পড়ুয়া একসঙ্গে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। দুই ছাত্রীর বাড়ির লোক সারাদিন খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পাওয়া পেয়ে ওইদিন সন্ধ্যাবেলায় জিয়াগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর পুলিশ একটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। 
 
জিয়াগঞ্জ থানার এক আধিকারিক জানান, শহরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমরা জানতে পারি ওই দিন দুই ছাত্রী স্কুলে না গিয়ে স্থানীয় একটি পার্ক লন্ডন মিশন-এ গোপনে প্রবেশ করে। সেখানে জামাকাপড় পরিবর্তন করে আজিমগঞ্জ জংশন থেকে কাটোয়াগামী একটি ট্রেনে চেপে  হাওড়া চলে যায়। 

দুই ছাত্রীর হাওড়া চলে যাওয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই জেলা পুলিশের 'স্পেশাল অপারেশন গ্রুপ' এবং 'সাইবার ক্রাইম' থানার আধিকারিকরা জিয়াগঞ্জ থানার আধিকারিকদের তদন্তে সহযোগিতা করতে শুরু করেন। আধিকারিকরা নিখোঁজ দুই ছাত্রীর ইন্সটাগ্রাম চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখে বুঝতে পারেন উত্তর চব্বিশ পরগনার  এক যুবক তাদেরকে প্রলোভন দেখিয়ে দিল্লির একটি হোটেলে নিয়ে গিয়েছে।
 
দিল্লির পাহাড়গঞ্জ থানা এলাকায় সেই হোটেলে মুর্শিদাবাদ পুলিশ অভিযান চালালেও নিখোঁজ দুই ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। এরপর স্থানীয় কিছু তথ্যের ভিত্তিতে এবং দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সহযোগিতায়  মুর্শিদাবাদ পুলিশ জানতে পারে পাহাড়গঞ্জ থানা এলাকার অন্য একটি হোটেলে দুই ছাত্রীকে গোপনে রাখা হয়েছে। স্থানীয়  পুলিশকে নিয়ে সেই হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ পুলিশ জেলার দুটি বিশেষ দল। 

শুক্রবার রাতে সেখান থেকেই দুই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপহরণের অভিযোগে উত্তর ২৪ পরগনার বাসিন্দা আসগর  আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার দল। 

পুলিশ সূত্রের খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন, আসগরের সঙ্গে সমাজমাধ্যমে ওই দুই ছাত্রীর পরিচয়। দুই ছাত্রীকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে সে দিল্লি নিয়ে গিয়েছিল। তার উদ্দেশ্য ছিল দিল্লির একটি নিষিদ্ধপল্লীতে তাদের বিক্রি করা।
 
মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার (লালবাগ) রাসপ্রীত সিং বলেন,' উদ্ধার হওয়া দুই ছাত্রীকে নিরাপদে জেলায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া