শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মাসি বাড়িতে থাকলেন আট দিন, রথে চেপে শ্রীধামে ফিরলেন মাহেশের জগন্নাথ

AD | ০৫ জুলাই ২০২৫ ১৮ : ৫৬Abhijit Das

মিল্টন সেন, হুগলি: সকাল থেকে হাজার হাজার পূণ্যার্থীর ভিড়। মাহেশে জগন্নাথের এদিন ছিল পুনর্যাত্রা। মাসির বাড়িতে টানা আটদিন কাটিয়ে শনিবার নবম দিনে উল্টোরথে শ্রীধামে ফিরে এলেন জগন্নাথ দেব। 

উল্টোরথ উপলক্ষে শনিবার সকাল থেকেই মাসির বাড়ির মন্দিরে শুরু হয় পুজোপাঠ। মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত সৌমেন অধিকারী জানিয়েছেন, এদিন সকাল থেকেই জগন্নাথ ভক্তদের দর্শন দেন। উল্টোরথে জগন্নাথ দর্শনের মাহাত্ম্য হল দক্ষিণ দিকে টান হয়। আর জগন্নাথ দেব দক্ষিণাকালী রূপে রথের উপর বিরাজ করেন। পুরাণ মতে রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। 

এদিন জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। তাই সকাল থেকে ভক্তদের ঢল নামে মাসির বাড়িতে। বিকালে সুভদ্রা-বলরাম-জগন্নাথদেব পরপর রথে ওঠেন। তারপর টান পড়ে রথের রশিতে। হাজার হাজার ভক্তের সমবেত টানে গড়াতে শুরু করে রথের চাকা। নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রভু জগন্নাথ। এদিন এই উল্টোরথ যাত্রাকে ঘিরে পুলিশি ব্যবস্থা ছিল আঁটোসাটো। মন্দিরের গেটে বসানো হয়েছিল মেটাল ডিটেক্টর। প্রত্যেক পুণ্যার্থীকে পরীক্ষা করার পর মন্দির চত্ত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। জিটি রোডের সামনে থাকা মন্দিরের প্রবেশ পথেও মোতায়েন করা হয় সশস্ত্র পুলিশ। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।
ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া