রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৫ জুলাই ২০২৫ ১০ : ০৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: কাটোয়ায় পর পর বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। ভেঙে পড়ল দেওয়াল। বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। জখম তিন জন হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌয়া গ্রামে পরপর দুটি ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির চাল উড়ে যায়। একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও মৃতের নাম বা পরিচয় জানা যায়নি। বোমা বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন শেখ তুফান চৌধুরী, ইব্রাহিম শেখ ও সফিক মণ্ডল। আহতরা সবাই রাজৌয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ গ্রাম জুড়ে প্রবল শব্দে বিস্ফোরণ হয়। মাত্র কয়েক সেকেণ্ডের মধ্যে পর পর দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘটনার পর গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক।
পুলিশের প্রাথমিক অনুমান, তুফান ওই গ্রামের বাসিন্দা মৃত লম্বু শেখের পরিত্যক্ত একটি মাটির বাড়িতে বাইরে থেকে দুষ্কৃতীদের এনে বোমা বাঁধার কাজ করছিল।
সেই সময়েই দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয়েছে তদন্ত। বিস্ফোরণে ব্যবহৃত উপাদানগুলি কী ছিল, কোথা থেকে সেগুলি আনা হয়েছিল, তুফানের সঙ্গে আর কে বা কারা যুক্ত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনার পর থেকেই আতঙ্কিত রাজৌয়া গ্রামের বাসিন্দারা। অনেকেই রাতেই গ্রাম ছেড়ে আত্মীয়দের বাড়িতে চলে যান। গ্রামবাসীদের বক্তব্য, ‘এমন ভয়ঙ্কর শব্দ আগে কোনওদিন শুনিনি। পুরো বাড়ি কেঁপে ওঠে। জানি না আর কী হতে পারত।’ বিস্ফোরণের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, বোমা বিস্ফোরণে একজন মারা গেছেন। কয়েকজন জখম হয়েছেন। পুলিশ তদন্ত করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার