বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উল্টোরথে জেলায় জেলায় চলবে দুর্যোগ, জারি হলুদ ও কমলা সতর্কতা

Rajat Bose | ০৫ জুলাই ২০২৫ ০৮ : ৪৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ উল্টোরথের দিন রয়েছে জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস শুক্রবার থেকে রবিবার অবধি কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। শুক্রবার প্রায় সারাদিনই কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টি হয়েছে। শনিবারও সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে।


সক্রিয় মৌসুমী অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে যাচ্ছে। এর প্রভাবে টানা দু–তিনদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী অন্তত সাতদিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


হাওয়া অফিস জানিয়েছে, শনি ও রবিবার হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। তবে সমুদ্রে আপাতত কোনও সতর্কতা নেই।


এদিকে, টানা সাতদিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। তবে শনি ও রবি বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া