বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৪ জুলাই ২০২৫ ১৯ : ৩৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দে'র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায় ও তার গাড়ির চালক উত্তম গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিজেপি বিধায়কের গাড়ি। অভিযোগ, ঘটনার সময় এই গাড়িটি ব্যবহার করা হয়েছিল।
এবিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, 'বৃহস্পতিবার পুন্ডিবাড়ি এলাকায় যে গুলি চালানোর ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা দু'জনকে গ্রেপ্তার করেছি। যে গাড়ি নিয়ে তারা ঘটনাটি ঘটিয়েছে সেই গাড়িটিও আমরা বাজেয়াপ্তের করেছি। ঘটনায় যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।' তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, যে বিজেপি বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন সেই বিধায়কের পুত্র তার সঙ্গীদের দিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে।
অভিযোগ প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, কালো স্করপিও গাড়ি তো আমার একারই নেই। তৃণমূল আমাকে এবং আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে।
উল্লেখ্য, তৃণমূল নেতা রাজু দে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঝিনাইডাঙা এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় কালো রঙের একটি স্করপিও গাড়ি করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ডান কাঁধে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই নেতা। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেপ্তারির দাবিতে শুক্রবার পথে বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস। সিসিটিভি ফুটেজ দেখে এবং তদন্ত চালিয়ে বিজেপি বিধায়কের পুত্র ও তার গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার