বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৪ জুলাই ২০২৫ ১৮ : ১১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: খেয়াঘাটে প্রায়ই উপস্থিত থাকেন না মাঝি। তবুও গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে স্বাস্থ্য ব্যবস্থা। তার তাগিদেই জীবন বিপন্ন করে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের গুমানি ঘাটে গুমানি নদী পার হওয়ার জন্য নিজেরাই নৌকার উপর দাঁড়িয়ে দড়ি টেনে নৌকা এগিয়ে অপর পাড়ে উঠছেন স্বাস্থ্য কর্মীরা।
জানা গিয়েছে এই ঘটনা নতুন নয়। গত প্রায় ১২ বছর ধরে এভাবেই নয় জনের কাছাকাছি স্বাস্থ্যকর্মী এভাবেই যাতায়াত করে ফরাক্কা ব্লকের ডিয়ার ফরেস্ট গ্রাম ছাড়াও শিকারপুর, নিমতলা এবং বাঁকা এলাকায় বসবাসকারী কয়েক হাজার পরিবারের কাছে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন। অধিকাংশ সময় ঘাটে মাঝি না থাকায় এবং পারাপারের জন্য কোনও সেতু না থাকায় এটাই এখন দস্তুর বলে জানাচ্ছেন এলাকাবাসীরা।
বিভা মণ্ডল নামে একজন দ্বিতীয় এএনএম কর্মী জানান, 'রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর গর্ভবতী মা এবং শিশুদের জন্য যে নিয়মিত টিকাদান কর্মসূচি চালায় সেই সমস্ত পরিষেবা ও অন্যান্য আরও পরিষেবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমরাই পৌঁছে দিয়ে আসি। কিছু কিছু গ্রামে যেতে হলে আমাদের গুমানি ঘাট পার হতেই হবে। না হলে অনেক ঘুরে ওই গ্রামগুলিতে পৌঁছতে হবে। ঘাটে একজন মাঝি থাকার কথা থাকলেও বয়স এবং অসুস্থতার কারণে বেশিরভাগ সময় তিনি অনুপস্থিত থাকেন।'
এই বিষয়টি বিবেচনা করেই এলাকার কিছু বাসিন্দা গুমানি ঘাটের দুই প্রান্তে দড়ি বেঁধে রেখেছেন। আশা কর্মীরা বলেন, নৌকায় দাঁড়িয়ে সেই দড়ি টেনেই তাঁরা নদী পারাপার করছেন। এরপর প্রায় এক কিলোমিটার কাদা রাস্তা খালি পায়ে হেঁটে তাঁদের পরিষেবা পৌঁছে দিতে হয়।
আশঙ্কা প্রকাশ করে আশা কর্মীরা জানান, বর্ষায় গুমানি নদীর জলস্তর খুব বেড়ে যায়। এমনকী পারাপারের সময় একাধিকবার তাঁদের হাত থেকে দড়ি ফস্কে গিয়ে নৌকা স্রোতের টানে ভেসে গিয়েছে। এলাকার লোকজন কোনও ভাবে তাঁদের উদ্ধার করে পারে পৌঁছে দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার