বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ জুলাই ২০২৫ ২১ : ২৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি জুন মাসের ২৭ তারিখ থেকে শুরু হয়েছে শোকের মাস আল মহরম। মুসলিম ধর্মে যে চারটি মাসকে পবিত্র বলে ধরা হয় তার মধ্যে অন্যতম এই মাসে ইসলামিক রীতি অনুযায়ী কোনওরকম আনন্দ বা উৎসবে অংশগ্রহণ করা যায় না।
সেকারণে এবছর বাংলা-বিহার -ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুদিনে তাঁর সমাধিস্থল খোশবাগে গিয়ে শ্রদ্ধা জানাতে পারলেন না বাংলার-বিহার -ওড়িশার অন্যতম নবাব মীরজাফরের ১৫তম বংশধর সৈয়দ রেজা আলী মির্জা। যাঁকে মুর্শিদাবাদবাসী ছোটে নবাব বলেই বেশি চেনেন।
আলীবর্দী খানের পর মাত্র ২৩ বছর বয়সে ১৭৫৬ সালে বাংলার নবাবের সিংহাসনে বসেছিলেন সিরাজউদ্দৌলা। ঐতিহাসিকরা বলেন সিরাজউদ্দৌলা অন্যতম সেনাপতি মীরজাফরের 'বিশ্বাসঘাতকতা'র কারণে সিরাজ ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে হেরে যান।
যুদ্ধে পরাজিত হওয়ার পর সিরাজ যখন গোপনে নৌকা করে পাটনার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিলেন সেই সময় মীরজাফরের সৈন্যরা তাঁকে গ্রেপ্তার করে। ১৭৫৭ সালে ২ জুলাই মীরজাফরের ছেলে মীর মিরনের নির্দেশে মহম্মদ আলি বেগ লালবাগ শহরের নিমকহারাম দেউড়ির কাছে সিরাজের মৃত্যুদণ্ড কার্যকর করে।
বর্তমানে মুর্শিদাবাদ শহরে ভাগীরথী নদীর তীরে খোশবাগে সিরাজের সমাধি রয়েছে। নয়নাভিরাম এই সমাধিক্ষেত্র আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র তরফে বর্তমানে অধিগ্রহণ করা হয়েছে। ওই সমাধিস্থলে সিরাজ তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য এবং প্রিয় কয়েকটি পশু পাখির সঙ্গে চিরনিদ্রায় শায়িত রয়েছেন।
সিরাজের সঙ্গে মীরজাফরের 'বিশ্বাসঘাতকতা'র গল্প ইতিহাসের পাতায় ঠাঁই পেলেও সেই বৈরিতা বয়ে চলতে রাজি নন মীরজাফরের ১৫ তম বংশধর সৈয়দ রেজা আলি মির্জা। তিনি বলেন,' আমরা মীরজাফরের বংশধর বলে অনেকেই একটু ভ্রু কুঁচকে আমাদেরকে দেখেন। তবে বাংলার নবাব হিসেবে সিরাজউদ্দৌলা আমার পূর্বপুরুষ। আমার বাড়িতে অন্যান্য পূর্বপুরুষদের সঙ্গে সিরাজউদ্দৌলারও ছবি রয়েছে।'
ছোটে নবাব বলেন,' প্রত্যেক বছর আমি সিরাজউদ্দৌলার মৃত্যুদিনে খোশবাগে গিয়ে তাঁর সমাধিতে ফুল দিয়ে আসি। কিন্তু এবছর ২ জুলাই তাঁর মৃত্যুদিনে মহরম মাস চলার জন্য আমি সেখানে যাইনি। মহরম মাসে আমাদের উৎসব বা অন্য কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নেই। এটি শোকের মাস। ধর্মীয় রীতি পালন করার জন্য এবং মহররমের অন্যান্য আনুষাঙ্গিক কাজে ব্যস্ত থাকার জন্য এবছর আমার পক্ষে আর খোশবাগে যাওয়া হয়নি।'
মীরজাফরের ১৭ তম বংশধর ফাহিম মির্জা বলেন ,' আমার বাবা মাঝেমধ্যে খোশবাগে সিরাজউদ্দৌলার সমাধিতে যান। তবে আমি এই বিশেষ দিনে কখনও সেখানে গিয়ে আলাদা করে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি।'
তিনি বলেন,' এখন মহরমের মাস চলছে। সেই কারণে আমি এবং বাবা দুজনেই ধর্মীয় রীতি পালনের জন্য ব্যস্ত রয়েছি। সম্ভবত সেই কারণেই বাবা এবছর খোশবাগে সিরাজউদ্দৌলার সমাধিতে যেতে পারেননি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার