বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রকাশ্য সভায় বাগবিতণ্ডা, আঙুল উঁচিয়ে হুমকি, এভাবে কথা বলবেন না, কিছুই হয়নি, দাবি শীর্ষ নেতৃত্বের 

AD | ০৩ জুলাই ২০২৫ ১৮ : ৪১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভরা সভায় বাগবিতণ্ডা দলের বর্ষীয়ান বিধায়কের সঙ্গে এক তরুণ নেতার। আঙুল উঁচিয়ে কথাবার্তা। দু'পক্ষকেই থামানোর চেষ্টা অন্যদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদায়। মালদা কলেজ অডিটরিয়ামে যখন এই ঘটনাটি ঘটে তখন মঞ্চে উপস্থিত জেলা সভাপতি থেকে সমস্ত সিনিয়র নেতারা। 

আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন উপলক্ষে এদিন ছিল জেলায় একটি প্রস্তুতি সভা। সভায় সভাপতি আব্দুর রহমান বক্সি থেকে শুরু করে বিধায়ক সমর মুখার্জি, সাবিত্রী মিত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ সকলেই উপস্থিত ছিলেন। সেখানেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন দলের এক প্রবীণ ও তরুণ নেতা। 

এবিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে সমর মুখার্জির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তাঁদেরকে নিরস্ত করার চেষ্টা করছেন দলের জেলা সভাপতি ও বিধায়ক সাবিত্রী মিত্র। দেখা যায় আশিস কুণ্ডু নিজের জায়গা থেকে এগিয়ে এসে বিধায়কের উদ্দেশ্যে বলছেন আঙুল উঁচিয়ে কথা বলবেন না। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল.ইন। 

এবিষয়ে আশিস কুণ্ডু কিছু বলতে না চাইলেও সমর মুখার্জি বলেন, দলে একটাই পদ। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। যদিও বাগবিতণ্ডার কথা অস্বীকার করেছেন দলের জেলা সভাপতি। আব্দুর রহমান বক্সি বলেন, 'কিছুই হয়নি। অথচ মিডিয়া খবর করে দিল! কী কথা হয়েছে সেটা কি শোনা গিয়েছে?' রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'একটা ভিডিও ভাইরাল হয়েছে। এবিষয়ে যা সিদ্ধান্ত সেটা দলের শৃঙ্খলারক্ষা কমিটি নেবে।' 

তবে সরাসরি বিষয়টির নিন্দা করেছেন জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু। তিনি বলেন, একজন প্রবীণ বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পর্যন্ত শ্রদ্ধা করেন তাঁকে প্রকাশ্যে এধরনের কথা বলা কখনওই কাম্য নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া