বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ জুলাই ২০২৫ ১৬ : ৪০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: জগন্নাথদেবের আগমনে উৎসবমুখর দিঘার মাসির বাড়ি। সমুদ্রতটের কোলঘেঁষা এই মন্দিরে প্রতিদিনই চলছে এলাহি আয়োজন। কাঁসর-ঘণ্টার ধ্বনির সঙ্গে ভেসে আসছে সমুদ্রের গর্জন। সব মিলিয়ে তৈরি হয়েছে এক অপার্থিব পরিবেশ। সকাল ও সন্ধ্যায় ভক্তদের আনাগোনায় ভরে উঠেছে গোটা এলাকা।
এবিষয়ে মাসির বাড়ির প্রধান পুরোহিত পূর্ণচন্দ্র নন্দ জানান, 'প্রভু জগন্নাথ মিষ্টি খুব ভালোবাসেন। তাই তাঁর প্রিয় খাদ্য খুদের পিঠে রোজ ভোগে নিবেদন করা হচ্ছে।' চাল, দুধ, চিনি, মৌরি, এলাচ দিয়ে তৈরি এই পিঠে কখনও তেলে ভাজা, কখনও সেঁকে পরিবেশন করা হচ্ছে। সন্ধ্যার ভোগে লুচি-পরোটার সঙ্গে থাকে এই বিশেষ পিঠে। প্রস্তুতির জন্য নিযুক্ত রয়েছেন সাত-আটজন সেবায়েত।
মন্দিরের সেবায়েত শ্রী নিকুন্তী কর জানান, 'দুপুরে দেওয়া হয় রাজভোগ, তাতে থাকে পাঁচ রকমের ভাজা, শুক্তো, ডাল, ও পটলের তরকারি। দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তখন তিন ভাইবোন (জগন্নাথ, বলরাম, সুভদ্রা) বিশ্রামে থাকেন।'
মন্দির চত্বরে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নতুন নিম কাঠের বিগ্রহ। পাশাপাশি পুরনো মন্দিরে রয়েছে পাথরের মূর্তি। মাসির বাড়ির সামনে স্থাপন করা হয়েছে তিনটি রথ — জগন্নাথের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ, ও সুভদ্রার দর্পদলন। সন্ধ্যায় ঝাউবনের পাশে আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠে সৈকতচত্বর। প্রতিদিন দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে।
দর্শনার্থী মিতা লাহিড়ী বলেন, 'মাসির বাড়ির পরিবেশ মন ছুঁয়ে যায়।' আরও দুই দর্শনার্থী শ্যামলী মন্ডল ও সায়ন লাহিড়ী জানালেন, 'এখানে এলে মানসিক শান্তি পাওয়া যায়।'
সব মিলিয়ে জমজমাট মাসির বাড়ির জগন্নাথ উৎসব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত রথের দিন প্রায় দশ হাজার ভক্তকে ভোগ খাওয়ানো হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার