শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গেরুয়া শিবিরের ব্যাটন বদল, আজ থেকেই বিজেপির 'শমীক জমানা', ঘোষণা করল দল

Riya Patra | ০৩ জুলাই ২০২৫ ১৪ : ১৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল, বৃহস্পতিবারই নাম ঘোষণা করবে দল। হলও তাই। বৃহস্পতিবার বিজেপি ঘোষণা করল, রাজ্য বিজেপির নতুন সভাপতি, শমীক ভট্টাচার্যর নাম। আজ থেকেই বঙ্গ বিজেপিতে সূচনা 'শমীক জমানা'র। বিধানসভা ভোটের আগে, রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের ব্যাটন বদল গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

দিলীপ পর্ব পেরিয়ে সুকান্ত জমানা। সেই জমানার যবনিকা পতন ঘটবে, তা জানাই ছিল।  ওই জুতোয় পা কে গলাবেন? গত কয়েকদিনের চর্চায় তাও স্পষ্ট ছিল একপ্রকার। সোমবার রাত থেকে যেন দুইয়ে দুইয়ে মিলে যাওয়ার ছবি স্পষ্ট হচ্ছিল। বুধবার সত্যি হয় জল্পনা। স্পষ্ট হয়ে যায় সুকান্ত মজুমদারের পর, বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য। 

 

শমীকই যে বিজেপির নতুন রাজ্যসভাপতি হতে চলেছেন তা নিয়ে জল্পনা ছিলই। তবে সেই জল্পনা আর তা সত্যি হওয়ার মাঝে নাটকীয় মোড়ও রয়েছে। শমীকের দিল্লি সফর, রুদ্ধদ্বার বৈঠক, শীর্ষনেতার সম্মতি এবং দিল্লি থেকে ফিরেই একেবারে শেষ মুহূর্তে মনোনয়ন জমা যেমন একদিকে। অন্যদিকে শমীকের সঙ্গেই বিজেপির আরেক নেতা মনোনয়ন দিয়েছিলেন বলে খবর সূত্রের। সূত্রের খবর, পটাশপুরের বিজেপি নেতা আচমকা এই লড়াইয়ের মাঝে ঢুকে পড়েন। যদিও বেশকিছু কারণে তাঁর মনোনয়ন গ্রাহ্য হয়নি বলে জানা গিয়েছে। নিয়ম মাফিক, বুধবারের নির্দিষ্ট সময়ের মধ্যে আর কেউ মনোনয়ন জমা দেননি। শমীকও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে নেননি। 

 

আর কালবিলম্ব না করে, বৃহস্পতিবারেই শমীকের নাম ঘোষণা করে দিল দল। রাজ্য সভাপতির সংবর্ধনা সভায় উপস্থিত থেকে, প্রাক্যন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নতুন সভাপতির নাম শমীক ভট্টাচার্য হলেও, লড়াই করবেন সকলে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া