বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর জাল, নার্সিংহোমে যোগদান করতে গিয়ে পুলিশের হাতে ধৃত ১

Riya Patra | ০৩ জানুয়ারী ২০২৪ ২২ : ৫৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক : কলকাতার এক বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর এবং আধার কার্ড জাল করে মুর্শিদাবাদের একটি নার্সিংহোমে আরএমও হিসেবে যোগদান করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক জাল ডাক্তার। 
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই জাল ডাক্তারের নাম অরবিন্দ কুমার গুপ্ত। তার বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, "ইতিমধ্যে আমরা ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। "
স্থানীয় সূত্রে জানা গেছে, অরবিন্দ কুমার গুপ্ত নামে জগদ্দলের ওই ব্যক্তি কলকাতার এক বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে মুর্শিদাবাদের ফারাক্কার একটি নার্সিংহোমে বেশ কয়েক বছর ধরে জেনারেল মেডিসিন এবং বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখছিল। অরবিন্দ নিজেকে ইএনটি-তে এমএস ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিয়েছে। কলকাতার ওই বিখ্যাত ডাক্তারেরও একই ডিগ্রি রয়েছে।  
সম্প্রতি ফারাক্কার হাসপাতাল ছেড়ে অরবিন্দ কুমার গুপ্ত সামশেরগঞ্জ থানার ধুলিয়ান নার্সিংহোমে আরএমও হিসেবে যোগদান করার জন্য আবেদন করে। 
ধুলিয়ান নার্সিংহোমের মালিক ডাক্তার রফিক উল ইসলাম বলেন,"গত ১ তারিখে অরবিন্দ কুমার গুপ্ত আমার হাসপাতালে আরএমও হিসেবে যোগদান করার ইচ্ছে নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসেন। তখন তাঁর কাছে আমি রেজিস্ট্রেশন নম্বরটি দেখতে চাই। কিন্তু উনি রেজিস্ট্রেশন নম্বরের যে কাগজটি আমাকে দিয়েছিলেন সেটি দেখে সন্দেহ হওয়াতে আমি কয়েকজন চিকিৎসককে দিয়ে ওই রেজিস্ট্রেশন নম্বরের সত্যতা সম্পর্কে খোঁজখবর শুরু করি।"
তিনি বলেন,"এরপর আমি জানতে পারি আমার হাসপাতালে যিনি যোগদান করতে চাইছেন তিনি আসলে কলকাতার একজন বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে প্র্যাকটিস করছিলেন। ইতিমধ্যে আমার সঙ্গে কলকাতার ওই চিকিৎসকের কথা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন আমার হাসপাতালে যে অরবিন্দ কুমার গুপ্ত যোগদান করতে এসেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আসলে তাঁর । এই ঘটনা জানার পর আজ আমি "জাল" অরবিন্দ কুমার গুপ্তকে সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছি। "

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া