বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ জুলাই ২০২৫ ১৯ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের উপর আক্রমণ বাংলাদেশি পাচারকারীদের। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বিএসএফ। মৃত্যু হয় এক পাচারকারীর। ঘটনার পর বিএসএফের দক্ষিণবঙ্গের জনসংযোগ বিভাগের আধিকারিক জানান, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এই অপরাধীদের মনোবল অটুট রয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মাঝরাতে নদীয়ার সীমান্তবর্তী এলাকায় হালদারপাড়ায় সোনা পাচার আটকাতে বিএসএফ অভিযান চালায়। জওয়ানরা দেখতে পান চার থেকে পাঁচজন সশস্ত্র পাচারকারী বাংলাদেশের দিক থেকে নদী পার হয়ে ভারতে প্রবেশ করছে। বিএসএফ থামতে বললেও তারা থামেনি। সতর্ক করতে শূন্যে এক রাউন্ড গুলি চালায় বিএসএফ। কিন্তু না থেমে পাচারকারীদের ওই দলটি বিএসএফ দলটির কাছাকাছি চলে আসে এবং এক জওয়ানকে ঘিরে তাঁর উপর আক্রমণ চালায়।
সহকর্মীকে রক্ষা করতে দ্রুত এক জওয়ান তাঁর রাইফেল থেকে গুলি চালান। গুলি এক পাচারকারীর পেটে লাগলে সে সেখানেই পড়ে যায়। বাকি দলটি এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায়। আহত ওই বাংলাদেশি পাচারকারীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত এক বিএসএফ জওয়ানকে নদীয়ার কৃষ্ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিএসএফ চারটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে। সেইসঙ্গে স্থানীয় থানায় বিএসএফের পক্ষ থেকে একটি এফআইআর করা হয়েছে।
ঘটনার পর বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার-এর তরফে জানানো হয়, বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা এবং সীমান্তে ওই দেশের চোরাচালানকারীদের এই আক্রমণ নিয়ে বিজিবির কাছে এর আগে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। কিন্তু তাদের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের অপরাধীদের মনোবল অটুট রয়েছে। পাশাপাশি বিএসএফ জানায়, সীমান্ত রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে বিএসএফ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার