বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ট্রেনের টিকিট চাই, যাত্রীদের লম্বা লাইন, কোথায় টিকিট? সামনে এল তথ্য

AD | ০২ জুলাই ২০২৫ ১৭ : ৩৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিমান নয়। বেড়াতে বা কাজে যাওয়ার জন্য এই মুহূর্তে ট্রেন যাত্রাই বেশি পছন্দ যাত্রীদের। যার জন্য হুড়হুড় করে বেড়ে চলেছে দুরপাল্লার ট্রেনের টিকিটের চাহিদা। ফলে রিজার্ভেশন বা আসন সংরক্ষণ শুরু হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে‌। 

বিষয়টি স্বীকার করে দেশের পর্যটন সংস্থা ট্র্যাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া'র (টাফি) ন্যাশানাল কমিটি মেম্বার (ইস্ট) অনিল পাঞ্জাবি বলেন, 'এটা সত্যি যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর পর্যটকরা এই মুহূর্তে বেশি পছন্দ করছেন ট্রেন যাত্রা। তবে আমরা আশাবাদী পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে।' 

গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের পথে রওনা হওয়ার অব্যবহিত পরেই ভেঙে পড়ে যাত্রী-সহ একটি বিমান।‌ ঘটনায় ২৪১ জন যাত্রী-সহ প্রাণ হারান ২৭০ জন।‌ দুর্ঘটনাগ্রস্থ বিমানটির একজন মাত্র যাত্রী প্রাণে বেঁচে যান। 

জানা গিয়েছে, এই ঘটনার পরেই যাত্রীরা ঝুঁকে পড়েন রেল যাত্রার দিকে। ফলে হুহু করে বাড়তে থাকে ট্রেন টিকিটের চাহিদা। রেলের একটি সূত্র জানিয়েছে, কলকাতা থেকে উত্তর ও উত্তর-পূর্ব ভারতে যে ট্রেনগুলি  চলাচল করে সেই ট্রেনগুলির সংরক্ষিত আসন সংখ্যা সম্পূর্ণ শেষ। ওয়েটিং লিস্ট বিশাল। 

 বর্তমানে টিকিট সংরক্ষণের নিয়মানুযায়ী যাত্রা করার ৬০ দিন আগে টিকিট সংরক্ষণ শুরু হয়। জানা গিয়েছে, গত জুন মাসের মাঝামাঝি সময় থেকে যখন সংরক্ষণ শুরু হল তখন দেখা যায় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিট শেষ হয়ে যাচ্ছে। সাধারণ যাত্রীবাহী যে কামরাগুলি রয়েছে সেই কামরার টিকিটও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। 

জানা গিয়েছে, এটা শুধুমাত্র পূর্ব রেলেই নয়। দক্ষিণ-পূর্ব রেলের ক্ষেত্রেও একই অবস্থা। ওই রেলপথেও দক্ষিণ বা পশ্চিম ভারতগামী ট্রেন টিকিটের চাহিদা তুঙ্গে। জানা গিয়েছে, এখানেও ভিড় কিন্তু বেড়ে গিয়েছে জুন মাসের মাঝামাঝি সময়ের পর। 

এবিষয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'এই মুহূর্তে দূরপাল্লার ট্রেন টিকিটের চাহিদা অভূতপূর্ব বেড়ে গিয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্ব ভারতের দিকে যে ট্রেনগুলি যায় সেই ট্রেনগুলির টিকিট জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া