বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০২ জুলাই ২০২৫ ০৯ : ৩৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: হাওড়া পুরনিগমের ভিতরে বড়সড় দুর্ঘটনা। পুরনিগম চত্বরের ভেতর একটি গাছ ভেঙে পড়ে মৃত্যু হল দু'জনের। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম উমেশ মাহাতো ও নুর ইসলাম। উমেশ মাহাতো স্বাস্থ্য বিভাগের কর্মী ছিলেন। নিরাপত্তাকর্মীর দায়িত্বে ছিলেন নুর ইসলাম। এই ঘটনায় ক্ষুব্ধ পুরনিগমের কর্মীরা। তাঁদের অভিযোগ, গাছটিতে পোকা ধরে গিয়েছিল। বারে বারে পুর কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি। পুর কর্তৃপক্ষের গাফিলতি বলেই মনে করছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন পুর প্রশাসকমন্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী। সেখানে পৌঁছন তৃণমূল নেতা সুরজিৎ সাহা, প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই প্রমুখ।
এই ঘটনার ব্যাপারে পুরনিগমের প্রাক্তন কর্মী শিবব্রত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'গাছটা অনেকদিন ধরে পোকা ধরে হেলতে শুরু করেছিল। পুর কর্তৃপক্ষকে এ ব্যাপারে অনেকবার জানানো হয়েছে। কিছু হয়নি। কর্মীদেরও সেই গাছটার কাছাকাছি যেতে বারণ করা হয়েছিল। এদিন দেখি গাছটা ভেঙে পড়েছে। অফিস টাইমে হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এতে পুর কর্তৃপক্ষের গাফিলতি আছে।'
ঘটনার প্রত্যক্ষদর্শী মহম্মদ হানিফ মণ্ডল বলেন, 'তিনজন চেয়ারে বসেছিলাম। হঠাৎই গাছ ভেঙে নুর ইসলাম এবং অশোক মাহাতোর গায়ে পড়ে। এখানে আমিও বসেছিলাম।' পুরকর্মী মলয় সরকার বলেন, 'গত মঙ্গলবার রাত প্রায় একটা পর্যন্ত গল্প করেছি। এদিন সকাল ৫:৪৫ নাগাদ হঠাৎ এই গাছটা পড়ে যায়। সেই সময় গাছের কাছে বসেই আড্ডা মারছিলেন সকলে। এই দুর্ঘটনায় দু'জন মারা যায়।'
সেখানে উপস্থিত প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই বড় দুর্ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন। তিনি বলেন, 'সকালে খবর আছে কর্পোরেশনে একটা গাছ পড়ে গিয়েছে। এতে একজন নিরাপত্তাকর্মী নুর ইসলাম এবং একজন হেলথের কর্মী উমেশ মাহাতো জখম হন। পরে তাঁরা মারা যান। একজন নিরাপত্তাকর্মীর পায়ে আঘাত লাগে। তাঁকে চিকিৎসার জন্য হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়।'
হাওড়া পুরপ্রশাসকমন্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী বলেন, 'এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। ওই সময় তাঁরা গাছের উল্টোদিকে বসে ছিলেন। এটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিছু বলার নেই। মৃতদের পরিবারের জন্য হাওড়া পুরনিগম সবকিছু করবে। মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও ব্যাপারে বলা হবে। মৃতের পরিবারের পাশে হাওড়া পুরো নিগম সবসময় থাকবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার