বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রেমিকার টানে পাহাড়-নদী-দেশের সীমানা পার, এত কিছু করে কী পেল বহরমপুরের আরিয়ান

AD | ০১ জুলাই ২০২৫ ১৮ : ৪২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রেম মানে না কোনও সীমানা,  না কোনও কাঁটাতারের বেড়া। বিভিন্ন সিনেমায় বহুবার শোনা এই হিট ডায়লগগুলির সত্যতা পরখ করতে গিয়ে চরম বিপদে পড়লেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বছর ঊনিশের এক যুবক। বাংলাদেশি প্রেমিকার টানে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পার করে মহম্মদ ইউনুস সরকারের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে ঠাঁই হয়েছে বহরমপুরের বিটি কলেজ রোড লাগোয়া এলাকার বাসিন্দান আরিয়ান মির্জা নামে এক যুবকের। 

ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মেঘালয় বেড়াতে যাওয়ায় নাম করে গত ২৭ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যান আরিয়ান। যদিও তাঁর আসল উদ্দেশ্য ছিল বাংলাদেশ গিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করা। গত রবিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার দায়ে বাংলাদেশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে সোমবার রাতে বহরমপুরে বাড়ির লোক জানতে পেরেছে।

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের সঙ্গে বাংলাদেশের লালমনিরহাটের ডাউয়াবাড়ি ইউনিয়নের উত্তর-বিছনদই এলাকার এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ঘনিষ্ঠতা এবং প্রেম। শেষ পর্যন্ত ওই প্রেমের টানেই সীমান্ত পার করেছিল আরিয়ান।

সূত্রের খবর, ফোনে একাধিকবার কথা বলে আরিয়ান এবং বাংলাদেশি ওই তরুণী বিয়ের ব্যাপারে মনস্থির করেন। সেই মতো লালমনিরহাটের বাড়িতে হাজির হয়ে যায় আরিয়ান। সম্পূর্ণ অপরিচিত আরিয়ানকে বাংলাদেশের গ্রামে দেখে হইচই পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ওই তরুণীর বাড়ি থেকে রবিবার রাতে আরিয়ানকে গ্রেপ্তার করে নিয়ে যায় হাতিবান্ধা থানার পুলিশ। আরিয়ানের গ্রেপ্তারির খবর জানতে পেরে ছেলেকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে তার মা আয়েশা মির্জা সোমবার রাতে বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দ্বারস্থ হন।

আয়েশা বলেন, “২৯ জুন বিকেলে আমার ছেলের সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে। ভয়েস মেসেজ করে আরিয়ান জানিয়েছিল মেঘালয় ঘুরতে গিয়েছে। পরে জানতে পারি আমার ছেলে বাংলাদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।“ তিনি আরও বলেন, “ছেলের গ্রেপ্তারির পর আমরা জেনেছি একটি সমাজমাধ্যমে বাংলাদেশের এক তরুণীর সঙ্গে আমার ছেলের পরিচয় হয় এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে দেখা করতেই আমার ছেলে বাংলাদেশ গিয়েছিলো। বাংলাদেশ যাওয়ার আগে আরিয়ান আমাদের কিছুই জানায়নি।“

তিনি বলেন, “আমি চাই আমার ছেলে দ্রুত দেশে ফিরে আসুক। ইতিমধ্যে আমরা বহরমপুর থানায় নথি দিয়ে সমস্ত বিষয়টি জানিয়েছি।“


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া