বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নেই প্রয়োজনীয় পরিকাঠামো, মৃত্যু প্রসূতি ও শিশুর, নামী বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হল

AD | ০১ জুলাই ২০২৫ ১৭ : ৪৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসার নামে প্রহসন। পরিকাঠামোহীন বেসরকারি হাসপাতালে বেআইনিভাবে স্বাস্থ্যের 'ব্যবসা'  চালানোর অভিযোগে লাইসেন্স বাতিল করা হল মালদার কালিয়াচকের একটি নামী বেসরকারী হাসপাতালের। এরপর থেকে ওই হাসপাতালে কোনো রোগী ভর্তি করা বা চিকিৎসা করা যাবে না। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতা থেকেও বাতিল এবং সঙ্গে করা হল পাঁচ লক্ষ টাকা জরিমানা। কঠোর পদক্ষেপ মালদা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের।

জানা গিয়েছে, সম্প্রতি ওই বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের পরই মৃত্যু হয়েছিল এক প্রসূতির। প্রসূতির মৃত্যুর খবর জানানোই হয়নি পরিবারকে। তিনদিনের মাথায় প্রাণ হারিয়েছিল সদ্যোজাত শিশুও। এই ঘটনায় কালিয়াচকের ওই বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন ঝাড়খণ্ডের এক বাসিন্দা।
 
তাঁর অভিযোগের ভিত্তিতে ওই বেসরকারি হাসপাতালে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিম। তদন্তে একাধিক গাফিলতি নজরে আসে ওই প্রতিনিধিদলের সদস্যদের। স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হওয়া রোগীদের নথিপত্রেও একাধিক গরমিল ধরা পড়ে। ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিমের রিপোর্টের ভিত্তিতে শুনানিতে ডাকা হয় ওই বেসরকারী হাসপাতালের কর্তৃপক্ষকে। তাঁদের তরফে সন্তোষজনক জবাব না পেয়ে এবং সবকিছু খতিয়ে দেখে  অবশেষে ওই বেসরকারি হাসপাতালকে জরিমানা করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।  হাসপাতাল কর্তৃপক্ষকে করা হয়েছে ৫ লক্ষ টাকা জরিমানা। এই নির্দেশ দিয়েছেন মালদার অতিরিক্ত জেলাশাসক। 

পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ী ওই বেসরকারী হাসপাতালের প্রসঙ্গে বলেন, লাইসেন্স বাতিলের পাশাপাশি ওই বেসরকারী হাসপাতালকে  স্থায়ীভাবে স্বাস্থ্যসাথীর তালিকা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।

মালদা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বাঙ্গীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু কিছু স্বার্থান্বেষী লোক মুনাফা লাভের জন্য রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা জেলা প্রশাসনের এই পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন করছি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া