শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০১ জুলাই ২০২৫ ১৭ : ৩৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির আওতায় চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল দুটি বর্ণাঢ্য র্যালি ও একটি ট্রাফিক সচেতনতা কর্মশালা। ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে মুখর ছিল চুঁচুড়া ও চন্দননগরের রাস্তা। এদিন র্যালির সূচনা হয় চুঁচুড়া ঘড়ির মোড় থেকে। সেখানে হাতে ট্যাবলো নিয়ে স্কুলের ছাত্রছাত্রী, ট্রাফিক পুলিশ ও পথচারীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্রছাত্রীরা স্লোগান দেন— ‘বাঁচাতে জীবন, মানুন ট্রাফিক নিয়ম’, ‘হেলমেট পড়ুন, সুরক্ষিত থাকুন’, ‘ওভারস্পিড নয়, নিরাপত্তাই আগে’।
একইসঙ্গে চন্দননগর ট্রাফিক গার্ড থেকে শুরু হওয়া দ্বিতীয় র্যালিটি প্রায় ২২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ভদ্রেশ্বর পর্যন্ত যায়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ট্রাফিক সচেতনতা কর্মশালা। সেখানে শিক্ষার্থীদের সামনে ট্রাফিক নিয়মাবলী ও নিরাপদ ভাবে রাস্তায় চলাচলের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, এসিপি আবিদ হোসেন, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা এবং ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ প্রমুখ। এডিসিপি দেবাশিস সরকার বলেন, ‘পথ দুর্ঘটনার অধিকাংশই হয় অসচেতনতা এবং নিয়ম না মানার জন্য। ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ কেবল সরকারি স্লোগান নয়, এটি প্রতিটি নাগরিকের ব্যক্তিগত দায়িত্ব’। সচেতনতামূলক এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি আরও আয়োজন করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার