বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ছয় কোটিতে বিক্রি হয়ে গেল রবীন্দ্রনাথের চিঠি, কার জন্য লেখা ছিল সেগুলি?

AD | ৩০ জুন ২০২৫ ২২ : ৩১Abhijit Das

আজকাল ওয়বেডস্ক: নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা ৩৫টি চিঠির একটি অসাধারণ সেট এবং ১৪টি খাম সম্প্রতি ৫.৯ কোটি টাকায় নিলামে উঠেছে। যা ফের প্রমাণ করেছে তাঁর প্রতি ভারতবাসীর শ্রদ্ধার কথা।

সোমবার বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কালেক্টর’স চয়েস’ শীর্ষক নিলামটি ২৬ এবং ২৭ জুন আস্তাগুরু দ্বারা পরিচালিত হয়েছিল। এই সংগ্রহে ১৯২৭ থেকে ১৯৩৬ সালের মধ্যে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সহযোগী - সমাজবিজ্ঞানী, সঙ্গীতবিদ এবং বন্ধু- ধূর্জটিপ্রসাদ মুখার্জিকে লেখা চিঠিগুলি রয়েছে। এর মধ্যে ১২টি বিশ্বভারতী, উত্তরায়ণে তাঁর বাসভবন, দার্জিলিংয়ের গ্লেন ইডেন এবং এমনকি তাঁর হাউসবোট, পদ্মার লেটারহেড সহ লেখা রয়েছে।

আস্তাগুরু জানিয়েছে, এই নিলামটি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। কারণ, এতে দৃশ্যমান শিল্পকর্ম নয় পাণ্ডুলিপি ছিল। তবুও নিলামে এটির কবিগুরুর সামগ্রীর দ্বিতীয় সর্বোচ্চ দর উঠেছে। এই চিঠিগুলি একটি ব্যক্তিগত সংরক্ষণ থেকে নিলামে তোলা হয়েছিল। এই সেট থেকে বেশ কয়েকটি চিঠি পূর্বে বিশিষ্ট জার্নাল এবং বইতে প্রকাশিত হয়েছে।

চিঠিপত্র ছাড়াও, নিলামে বিশ্বকবির তৈরি একমাত্র পরিচিত ভাস্কর্য ‘দ্য হার্ট’ও প্রদর্শিত হয়েছিল। যা তাঁর ভাই জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে মনে করা হয়। ১৮৮৩ সালে কর্ণাটকের কারওয়ারে একটি রিট্রিটের সময় কোয়ার্টজাইট দিয়ে খোদাই করা এই ভাস্কর্যটি প্রায় ১.০৪ কোটি টাকায় বিক্রি হয়েছিল। তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া