শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | ধর্ষণ মামলায় পুলিশের নোটিশ কার্তিক মহারাজকে, মঙ্গলবার সশরীরে হাজিরার নির্দেশ

Riya Patra | ৩০ জুন ২০২৫ ১৭ : ১৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানা এলাকায় ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বপ্রাপ্ত মহারাজ তথা ২০২৫ সালের  অন্যতম পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজের বিরুদ্ধে গত বৃহস্পতিবার দায়ের হওয়া ধর্ষণের মামলায় তদন্তের স্বার্থে মঙ্গলবার তাঁকে সশরীরে নবগ্রাম থানায় হাজির হওয়ার নির্দেশ দিল পুলিশ। 

সোমবার সকালে বেলডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শমিত তালুকদার বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে গিয়ে সেখানকার ভারপ্রাপ্ত আধিকারিকদের হাতে নবগ্রাম থানার নোটিশটি তুলে দেন। তবে বেলডাঙা থানার আধিকারিকরা যখন নোটিশটি পৌঁছে দিতে আশ্রমে গিয়েছিলেন সেই সময় স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ আশ্রমে ছিলেন না। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে , তাঁর পরিবর্তে আশ্রমের অন্যতম দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্বামী অনির্বাণানন্দ সাক্ষর করে পুলিশের নোটিশটি গ্রহণ করেছেন। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিং জানিয়েছিলেন, 'চাকরি দেওয়ার অছিলায় এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে কার্তিক মহারাজের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।'
 
 গত ২৬ জুন নবগ্রাম থানায় এক মহিলা লিখিত অভিযোগ করে  দাবি করেন ২০১২-১৩ সালে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত একটি  আদিবাসী স্কুলে চাকরি দেওয়ার অছিলায় কার্তিক মহারাজ তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। এর ফলে ২০১৩ সালের জুন মাস নাগাদ তিনি গর্ভবতী হয়ে পড়েন এবং ওই সময় কার্তিক মহারাজ তাঁকে জোর করে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন।
 
জেলা পুলিশের এক আধিকারিক জানান, ওই মহিলার  লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে নবগ্রাম থানার পুলিশ  আইপিসি-র ৩৭৬(২)(কে), ৩১৩ ,৪১৭ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 

বেলডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নবগ্রাম থানার নোটিশটি ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা কার্যালয়ে পৌঁছে দেওয়ার পর বলেন ,'নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে সেই মামলায় তদন্তকারী আধিকারিকের কাছে মঙ্গলবার সশরীরে হাজিরা দেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নোটিশই আজ বেলডাঙা থানার তরফ থেকে ভারত সেবাশ্রম সংঘে পৌঁছে দেওয়া হয়েছে। '

ওই আধিকারিকের কথায়,'কার্তিক মহারাজ আশ্রমে না থাকার জন্য নোটিশটি তাঁর হাতে দেওয়া যায়নি। ওঁর পরিবর্তে আশ্রমের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে নোটিশটি তুলে দেওয়া হয়েছে।'
 
অন্যদিকে নোটিশটি গ্রহণ করার পর স্বামী অনির্বাণানন্দ জানান, 'একটি মামলার তদন্তে সহযোগিতা করার জন্য কার্তিক মহারাজকে পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে তিনি আশ্রমে নেই।' এর বেশি তিনি কিছু বলতে রাজি হননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া