শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'এত খাবার কোথায় পাব', খিদের জ্বালায় কাতর কোলের সন্তান, নদীতে ভাসিয়ে দিলেন অসহায় মা

Kaushik Roy | ৩০ জুন ২০২৫ ১৩ : ৫৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ঘরে খাবার নেই, সন্তানের খিদের কান্না সহ্য করতে না পেরে দেড় বছরের ছেলেকে তিস্তা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন এক মা। তবে নদীর ধারে উপস্থিত দুই কিশোরী ও এক মহিলার তৎপরতায় শেষমেশ রক্ষা পায় শিশুটি। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের মরিচবাড়ি এলাকার তিস্তা সেতু সংলগ্ন অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম সীমা বাওয়ালি। স্বামী বিপুল বাওয়ালি পেশায় কাঠের মিস্ত্রি। তাঁদের তিন বছরের একটি কন্যা এবং দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

কিন্তু গত দু’সপ্তাহ ধরে কোনও কাজ না থাকায় সংসারে তীব্র আর্থিক সঙ্কট দেখা দেয়। এই পরিস্থিতিতে খালি পেটে সকাল থেকেই কান্নাকাটি করছিল দেড় বছরের পুত্রসন্তান। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হলে কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে যান বিপুল। এই সুযোগে সীমা তাঁর ছোট ছেলেকে কোলে নিয়ে বাড়ির লাগোয়া ভরা তিস্তা নদীর ধারে যান। অভিযোগ, সেখানে শিশুটিকে নদীতে ফেলে দেন তিনি। বর্ষার কারণে তিস্তা নদী ছিল পূর্ণ স্রোতে ভরা। সেই সময় নদীর ধারে দাঁড়িয়ে থাকা দুই কিশোরী এবং এক স্থানীয় মহিলা শিশুটিকে নদী থেকে উদ্ধার করেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তবে তাতেও থামেননি সীমা।

পুনরায় শিশুটিকে কেড়ে নিয়ে নদীতে ফেলার চেষ্টা করেন তিনি। এই ঘটনায় স্থানীয় মহিলারা ক্ষিপ্ত হয়ে সীমাকে আটক করেন। পরে ময়নাগুড়ি থানার পুলিশ এসে সীমাকে হেফাজতে নেয়। ওই মহিলা জানান, ‘বাড়িতে খাবার নেই। শিশুর দুধ জোটেনি। সকাল থেকে কাঁদছিল। একা সামলাতে পারছিলাম না। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হই’। ঘটনার পর বিপুল বাড়িতে ফিরে এসে বলেন, ‘কাজ জোটে না প্রতিদিন। যা টাকা হাতে ছিল তা দিয়ে চাল এনেছিলাম, তা-ও শেষ। স্ত্রী যে এমন করবে ভাবিনি’। সীমার বাপের বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এলে তাদেরও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়। সীমার মা স্বর মণ্ডল জানান, ‘মেয়ের সংসারে অশান্তি ছিল, আর্থিক সমস্যাও ছিল। বড় দুর্ঘটনা থেকে বাঁচা গিয়েছে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া