বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ জুন ২০২৫ ০৯ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টির দাপট চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এমনকি, বাদ যাবে না কলকাতাও। রবিবার রাতেও একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে শহর কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। তার সঙ্গে চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের আট জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। আজ এবং মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র আলিপুরদুয়ারে। বৃষ্টির প্রভাবে আরও কমেছে শহর কলকাতার তাপমাত্রা। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭%।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার