বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ জুন ২০২৫ ১৯ : ১৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আগামী ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরতে পারে এবং উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পূর্ব-পশ্চিম অক্ষরেখা বর্তমানে দক্ষিণ রাজস্থান ও উত্তর গুজরাটের সংলগ্ন অঞ্চলের ওপরের ঘূর্ণাবর্ত থেকে শুরু হয়ে মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় এবং উত্তর ওড়িশার ওপর দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী নিম্নচাপ সংশ্লিষ্ট ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এই অক্ষরেখাটি ৩.১ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত হেলে রয়েছে দক্ষিণ দিকে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া,ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল, সোমবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পরশু মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে। আগামী বৃহস্পতিবারও দক্ষিণের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের আট জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। রবি, সোমবার, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র আলিপুরদুয়ারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার