বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ জুন ২০২৫ ১৬ : ২৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কসবার ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তারই মধ্যে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতে ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় কলেজছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। নিগৃহীত ছাত্রী বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিগৃহীত ওই ছাত্রী বনগাঁর বাসিন্দা। তিনি ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেন। রবিবার সকালে তিনি বারাসাতে শিক্ষকের কাছে পড়তে এসেছিলেন।
পড়া শেষে দুপুরবেলা বাড়ি ফিরবেন বলে ১২ নম্বর রেলগেট চত্বর দিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। সঙ্গে তাঁর অন্য সহপাঠীরাও ছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় এক যুবক প্রকাশ্য রাস্তায় তাঁর দিকে এগিয়ে যায়। অভিযোগ, যুবক ওই ছাত্রীর আচমকা শরীরের বিভিন্ন হাত দেয়। ওই ছাত্রী প্রতিবাদ করলে যুবক মজা করছেন বলে জানায়। তখন ওই ছাত্রী ও তাঁর সহপাঠীরা চিৎকার শুরু করেন। আশপাশ থেকে দোকানদাররা বেরিয়ে আসেন। তাঁরা অভিযুক্ত যুবককে পাকড়াও করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়।
নিগৃহীত ছাত্রীর সহপাঠীরা জানিয়েছেন, পড়ার শেষে তারা বাড়ি ফিরবেন বলে স্টেশনের দিকে যাচ্ছিলেন। তখনই ওই যুবক তাঁদের ওপর চড়াও হয়। বনগাঁর বাসিন্দা ওই ছাত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। শিক্ষাবর্ষ শেষ না-হওয়া পর্যন্ত তাঁদের আবার বারাসাতে আসতে হবে। সে কারণে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন ওই ছাত্রীরা।
বারাসত ১২ নম্বর রেলগেট বাজার কমিটির সদস্য শ্যাম অধিকারী জানিয়েছেন, 'দুপুর বেলা আমরা সবাই দোকান বন্ধ করতে যাচ্ছিলাম। আচমকা মেয়েদের চিৎকার চেঁচামচি শুনে আমরা ছুটে যাই। তারপর ঘটনাটা বুঝতে পারি। আমরাই পুলিশকে খবর দিয়েছিলাম। পুলিশ অভিযুক্ত যুবককে ধরে নিয়ে গিয়েছে। আমরা চাই দোষীরা উপযুক্ত সাজা হোক। মেয়েরা যাতে রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারে পুলিশকে তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে।' পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাজু শেখ। বাড়ি বসিরহাটে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির নির্দিষ্ট ধারায় পুলিশ মামলা রুজু করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার