শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বারাসাতে ‘গৃহবধূ নিখোঁজ রহস্য’: পাঁচ মাসে উধাও ৫০০! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উদ্বেগ

SG | ২৯ জুন ২০২৫ ১৫ : ২০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার বারাসাত মহকুমা যেন ধীরে ধীরে রহস্যময় এক সামাজিক ধাঁধায় পরিণত হচ্ছে। গত পাঁচ মাসে এক অভাবনীয় ঘটনাক্রমে প্রায় ৫০০ বিবাহিত মহিলা নিখোঁজ হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। সাম্প্রতিক সময়ে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। "গৃহবধূরাও কি আজকাল সংসার ছাড়ছেন স্বেচ্ছায়?"—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বারাসাতবাসীর মুখে মুখে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, নিখোঁজ হয়েছেন মোট ৫৩৬ জন যুবতী, যার মধ্যে প্রায় ৯০ শতাংশই বিবাহিত। দীর্ঘদিন ধরে গৃহবধূদের নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এলেও, সম্প্রতি একাধিক স্থানীয় পেজে এই নিয়ে পোস্ট ঘুরতে শুরু করে। সেইসব পোস্টে বলা হয়েছে, সমাজের তথাকথিত ‘স্থিতিশীল’ পরিবার থেকেও মহিলারা সংসার ফেলে অন্য জীবন বেছে নিচ্ছেন।

সূত্রের খবর, কারও প্রেম পরিণত হয়েছে বাড়ি ফেলে পালানোয়, কেউ আবার মোবাইল ফোনে গড়ে ওঠা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কেউ পালিয়েছেন বাইক থাকা যুবকের হাত ধরে, আবার কেউ স্বামীরই ব্যবসায়ী বন্ধুর সঙ্গে। পুলিশের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই সাইবার প্ল্যাটফর্মে আলাপ হওয়া পুরুষদের সঙ্গেই পালিয়ে যাচ্ছেন মহিলারা। অনেক ক্ষেত্রে সন্তান রেখেই ঘর ছেড়ে চলে গেছেন তারা। সন্তান ও পরিবারের প্রতি কোনও দায়বদ্ধতা না থাকায়, তা সমাজে বড় ধরনের প্রভাব ফেলছে বলে মত সমাজতাত্ত্বিকদের।

তবে আশ্চর্যের বিষয়, পুলিশের হদিস পাওয়ার পর অনেকেই স্পষ্ট জানিয়ে দিচ্ছেন—“আমরা প্রাপ্তবয়স্ক, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে।” ঘটনার ভয়াবহতা এতটাই যে, বারাসত পুলিশ জেলার প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে এবং বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অনেক স্বামী আবার সমাজে লোকলজ্জার ভয়ে পুলিশের কাছে অনুরোধ করছেন যাতে পরিচয় গোপন রাখা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে—এটা কি টাকার মোহ, না কি দীর্ঘদিনের দাম্পত্য বিষন্নতার ফল? মোবাইল আর সোশ্যাল মিডিয়া কি নিঃসঙ্গ গৃহবধূদের জন্য হয়ে উঠেছে নতুন পালাবার পথ? বারাসাতের এই রহস্যজনক ‘গৃহবধূ নিখোঁজ’ ট্রেন্ড ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশেষ করে দেগঙ্গার এক জনপ্রিয় পেজে বিষয়টি শেয়ার হওয়ার পর থেকে তা ঘুরে বেড়াচ্ছে নানান ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যাটে।

পুলিশ ও সমাজবিদরা একমত—এটা শুধু নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এটা এক বড় সামাজিক সংকেত, যা নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া