রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ জুন ২০২৫ ১১ : ৫৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শনিবার ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা পাথরপ্রতিমায়। বাইক দুর্ঘটনায় মৃত তিন। গুরুতর আহত ১। তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সুব্রত মণ্ডল, দীপঙ্কর মণ্ডল ও মোস্তাকিন। আহত যুবকের নাম সঞ্জয় মণ্ডল। তাঁরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার রাঘবপুর এলাকার বাসিন্দা। পাথরপ্রতিমায় ঠিকাদারের অধীনে গভীর নলকূপ বসানোর কাজে এসেছিলেন। কাজ শেষে রথের মেলা দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।
শনিবার সকাল থেকেই বৃষ্টি চলছে পাথরপ্রতিমায়। এমনাবস্থায় রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘনার মুখে পড়ে বাইক। শিকার হন চারজন। স্থানীয়রা মোটরসাইকেলটিকে উলটে যেতে দেখেন। অভিঘাতে চারজন রাস্তায় ছিটকে পড়েন। রাস্তার ধারে থাকা নর্দমায় গিয়ে পড়েন আরোহীরা।
প্রচণ্ড বিকটশব্দ শুনে আসেন স্থানীয়রা। দেখেন চারজনই সেই নর্দমাতে পড়ে রয়েছেন। তিনজনকে মৃত ও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। খবর যায় পাথরপ্রতিমা থানায়। পুলিশ আহত সঞ্জয়কে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি।
আহত যুবকের ভাই জানান, বসিরহাট থেকে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ঠিকাদারের অধীনে গভীর নলকূপ বসানোর কাজে এসেছিলেন তাঁরা। তাঁর কথায়, “ঢোলাহাট থানার যশোদা মোড়ে ওই গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। শুক্রবার রাতে চারজন একটি মোটরসাইকেলে রথ দেখতে বের হন। রথ দেখে গভীর রাতে ফেরার সময়ই এই দুর্ঘটনা।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার