বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাজির আরও এক নিম্নচাপ, বড় দুর্যোগের আশঙ্কা বঙ্গে 

Rajat Bose | ২৮ জুন ২০২৫ ০৮ : ২৮Rajat Bose

‌আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। তার জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই ঘূর্ণাবর্ত পরে নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার প্রভাবেই ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা–সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


শুক্রবার রথযাত্রার দিন সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই আকাশ কালো করে রয়েছে। বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার থেকে ৩ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।


শনিবারের পাশাপাশি রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।


উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি উপরের তিন জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর এবং মালদহে। টানা বৃষ্টির জেরে দুই বঙ্গেও তাপমাত্রা অনেকটাই কমেছে।


এদিকে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৯২ শতাংশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া