মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ জুন ২০২৫ ১৮ : ৪৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রথযাত্রার দিনটা যেন চিৎপুরের যাত্রাপাড়ায় অষ্টমীর মতো। ব্যস্ততা একেবারেই তুঙ্গে। কারণ, এদিন থেকেই শুরু হয় পালা বুকিং বা বায়নার কাজ। যাত্রাপাড়ার প্রতিটি অফিসে এদিন উপস্থিত থাকেন নায়ক, নায়িকা-সহ অন্যান্য শিল্পীরা। হল সাংস্কৃতিক অনুষ্ঠান। হল গল্প, গান, আড্ডা। সেইসঙ্গে হল একের পর এক বুকিং। এ প্রসঙ্গে কলকাতা যাত্রা কর্মী ইউনিয়নের সম্পাদক হারাধন রায় বলেন, 'মোট ৪৮টি দল আছে। সব দলের পালারই বায়না হয়েছে। বায়নার সময় অল্প কিছু টাকা এবং অনুষ্ঠানের আগে বাকি টাকা দেওয়া হয়।'
এই দিনের বিশেষত্ব বোঝাতে গিয়ে যাত্রা শিল্পীদের ইউনিয়ন সংগ্রামী যাত্রা প্রহরী'র অন্যতম যুগ্ম সম্পাদক অনুভব দত্ত জানান, 'একটা সময় ছিল যখন এই দিনে শিল্পীরা যে যেই সংস্থার সঙ্গে যুক্ত সে সেই সংস্থার অফিসেই যেতেন। কিন্তু গত বেশ কয়েকবছর ধরে এইদিনে সকলেই বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞে আসেন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পালা বুকিংয়ের জন্য তৈরি করা হয়েছিল ছোট ছোট কাউন্টার। এখানকার পর্ব মিটিয়ে তারপর শিল্পীরা গিয়েছেন যার যার সংস্থায়।'
একটা সময় ছিল যখন ঐতিহাসিক বা পৌরাণিক পালার সঙ্গে মঞ্চস্থ হত সামাজিক পালা। বর্তমানে শুধুই তৈরি হয় সামাজিক পালা। যা বলতে গিয়ে হারাধন রায় বলেন, 'চিৎপুরে এখন আর পৌরাণিক বা ঐতিহাসিক পালা হয় না। শুধুই সামাজিক পালা মঞ্চস্থ হয়।' মূলত পূজা উপলক্ষে এই বুকিংগুলি হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য। হারাধন জানিয়েছেন, এই সময় যে বুকিংটা হয় সেটা শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলা থেকেই আসে। শীত পড়লে বা ডিসেম্বর মাসে শুরু হয় উত্তরবঙ্গের জেলাগুলির বুকিং।
মাঝে বেশ কিছুদিন দুর্দশায় কাটিয়েছে যাত্রা। একটা ছিল যখন পূজা বা অন্যান্য পালা পার্বণে যাত্রাই ছিল সেরা আকর্ষণ। সেই জনপ্রিয়তায় বেশ ভাঁটা পড়েছিল। তবে ফের ঘুরে দাঁড়িয়েছে বাংলার এই প্রাচীন সংস্কৃতি। অনুভব দত্ত জানান, যাত্রার আবেগ আবার ফিরে এসেছে। ফের যাত্রা নিয়ে শুরু হয়েছে সেই মাতামাতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার