বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রথযাত্রার মধ্যেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত? সপ্তাহ ঘুরতেই বাংলায় ঝড়-জলের আশঙ্কা, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

Kaushik Roy | ২৭ জুন ২০২৫ ১৪ : ৫৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রথযাত্রার দিন বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আগামী ২৯ জুন নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ অঞ্চলের। শুক্রবার এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে পূর্ব রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত পূর্ব-পশ্চিমে একটি নিম্লচাপ অঞ্চল বিস্তৃত রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার ওপরে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে। 

অন্যদিকে, আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। আবহাওয়ার বর্তমানে পরিস্থিতির কারণে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শুক্রবার সকালে রোদের দেখা মিললেও এদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা–সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস, ২ জুলাই অবধি কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ২ জুলাই অবধি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার অবধি। যদিও হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি হলেও দুই বঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া