সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৭ জুন ২০২৫ ১২ : ৩৫Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: নানান রকমের রান্না চলছে। রথযাত্রাকে ঘিরে রথের দিন ভোর রাত থেকে শ্রীরামপুর মাহেশে ছিল চরম ব্যস্ততা। কারণ প্রভু জগন্নাথ যে খেতে বড় ভালোবাসেন। তাই তৈরি হচ্ছিল খিচুড়ি, অন্ন, পায়েস সবই। হরেক পদের রান্না হয় রথযাত্রার দিন। মাহেশ জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় ভোর রাত থেকেই তাই ব্যস্ততা থাকে।
প্রভু জগন্নাথ পছন্দ করেন খিচুড়ি মালপোয়া। সুভদ্রার পছন্দ পায়েস। বলভদ্রের পছন্দ পোলাও। এছাড়া আলুর দম ধোকার ডালনা, পনির, চাটনির পদ তো আছেই। মাহেশ প্রসঙ্গে বলা হয় "নিত্য পুজো, নিত্য ভোগ, নিত্য শাস্ত্রপাঠ,ভক্ত জন জানে তাই মাহেশ শ্রীপাঠ"। শুক্রবার রথযাত্রায় জগন্নাথ দেব পৌঁছে যাবেন মাসির বাড়ি। সেখানে ভালো ভালো খাওয়া দাওয়া করে আর বাড়ি ফিরতে চান না তিনি। তখন লক্ষ্মীদেব লেঠেল বাহিনী পাঠিয়ে ভান্ডার লুট করান। জগন্নাথ দেব খেতে ভালোবাসেন। তাই স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে ৫৬ রকমের ভোগ নিবেদন করা।
এছাড়াও রথের দিন নানা রকমের ভোগ নিবেদন করা হয় প্রভুকে। মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী জানান, খিচুড়ি, অন্ন,পায়েস এই তিন পদ প্রত্যহ প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করা হয়। রথযাত্রার দিন বিশেষ আয়োজন করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। ভোরবেলা মঙ্গল আরতির পর প্রভুকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হয়। এর পাশাপাশি আজ বিশেষ ভোগ তৈরি হয়েছে।
বিভিন্ন রকমের ভাজা, তরকারি, অড়হর ডাল, আলুর দম, পোলাও ,ছানার তরকারি, ধোকা, চাটনি মালপোয়া, নিবেদন করা হয়েছে প্রভুকে।সকালে ভোগ নিবেদনের পর মন্দিরের চাতালে আনা হয় জগন্নাথ,বলরাম ও সুভদ্রাকে। সকাল থেকেই ভক্তদের ভিড় জমে মন্দির চত্বরে।
ফুল,তুলসীর মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করছে অগণিত ভক্ত।পাশাপাশি ভক্তরাও কেউ এনেছেন সন্দেশ, কেউ মালপোয়া ,আবার ছানার মিষ্টান্ন দিয়ে পুজো দিয়েছেন প্রভুর চরণে। ভক্তদের উদ্দেশ্য ভোগ বিতরণ করা হচ্ছে মন্দির থেকে। খিচুড়ি অন্ন পায়েস মালপোয়া ভোগ পেতে ভক্তদের লাইন পড়ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার