বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৬ জুন ২০২৫ ১৭ : ৩৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে একগুচ্ছ নয়া নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্দেশিকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই দিঘা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র আপত্তি জানালেন মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি। তাঁর দাবি, কমিশনের এই নতুন নির্দেশিকা বিহার ভোটের আগে প্রকাশ করা হলেও এর আসল উদ্দেশ্য বাংলার বিধানসভা ভোট। ২০২৬ সালে বাংলায় নির্বাচন রয়েছে। সেই ভোটকে নিশানা করেই এই নির্দেশিকা পালন করা হয়েছে। এমনকি, নির্বাচন কমিশন গঠন করা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, ‘এই নির্দেশিকার আসল টার্গেট বিহার নয়, বাংলা। তাদের নিশানা বাংলার পরিযায়ী শ্রমিক, তাদের নিশানা আসল বাংলার সাধারণ মানুষ। কারণ, তারা ভয় পেয়েছে। কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই এই নির্দেশিকা কী করে জারি করা হল?’ এদিন নির্বাচন কমিশনের তরফে এক নতুন নির্দেশিকা পাঠানো হয়। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে একটি ‘ডিক্লারেশন ফর্ম’ পাঠানো হয়েছে। ডিক্লারেশন ফর্মে বলা হয়েছে নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা তৈরি করতে কিছু শর্তের কথা বলা হয়েছে।
একটি শর্তে লেখা হয়েছে, যাঁরা ১৯৮৭ সাল থেকে ২০০২ সালে মধ্যে জন্মগ্রহণ করেছেন তাঁদের সে কথা ডিক্লারেশন ফর্মে উল্লেখ করে দিতে হবে। এই নিয়ম নিয়েই ঘোর আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, ‘তাহলে কি যাঁরা ১৯৮৭ সালের আগে জন্মেছেন বা ২০০২ সালের পরে জন্মেছেন তাঁদের হবে না?’ অন্য রাজনৈতিক দলগুলিকেও এই নয়া নির্দেশিকার বিরুদ্ধে প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছেন মমতা। উল্লেখ্য, রথযাত্রা উপলক্ষ্যে ইতিমধ্যেই সাজো সাজো রব দিঘায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবারই সেখানে পৌঁছে গিয়েছেন। সব প্রস্তুতি খুঁটিয়ে দেখেছেন। বৃহস্পতিবার প্রস্তুতি বৈঠকও সেরেছেন। তার মধ্যেই এই নয়া নির্দেশিকা হাতে পেতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার