রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তোলা হল অশ্লীল ভিডিও, আটক রাজ্যের এই জনপ্রিয় ইউটিউবার

Sumit | ২৫ জুন ২০২৫ ১৭ : ০৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এক নাবালিকাকে বিয়ে করে তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা এবং তার অশ্লীল ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া- সহ একাধিক অভিযোগে  মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ নদিয়া জেলার ধুবুলিয়া থানা এলাকার একটি হোটেল থেকে  এক বিখ্যাত ইউটিউবারকে আটক করল। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে  তার এক বন্ধুকে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের যে নাবালিকাকে ওই বিখ্যাত ইউটিউবার বিয়ে করেছিল সেও নাবালক। বর্তমানে তার সমাজমাধ্যমের পাতায় অনুরাগীর সংখ্যা কয়েক লক্ষ। 
 
গত ২২ জুন রেজিনগর থানায় ওই ইউটিউবারের বিরুদ্ধে নাবালিকা বিবাহ এবং জোর করে যৌন সংসর্গ স্থাপনের অভিযোগ দায়ের হয়। এরপর থেকেই পলাতক ছিল ওই  নাবালক। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশের একটি দল ধুবুলিয়া থেকে ওই নাবালককে ধরে। এর পাশাপাশি ওই নাবালককে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে মহম্মদ মতিবুর বিশ্বাস নামে রেজিনগর থানার অন্তর্গত জানপুর এলাকার এক বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে। 

এসডিপিও (বেলডাঙা) উত্তম গড়াই জানান,' লিখিত অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার  ১৩৭(২), ১৪০(৩),৬৪, ৩৫৬(২) পকসো আইনের ৬ নম্বর ধারা এবং শিশু বিবাহ রোধ আইনের ১০ ও ১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।'
 
তিনি জানান,' প্রধান অভিযুক্ত যেহেতু নাবালক তাই  বুধবার তাকে বহরমপুরে জুভেনাইল জাস্টিস বোর্ডে  পেশ করা হচ্ছে। বোর্ডের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে অন্য অভিযুক্তকে পকসো আদালতে পেশ করা হচ্ছে।'
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত ওই নাবালকের ফেসবুক এবং ইউটিউবের পাতায় কয়েক লক্ষ অনুরাগী রয়েছে। তার মধ্যে অন্যতম অনুরাগী ছিল মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকা। এবছরের ফেব্রুয়ারি মাস থেকেই ঘন ঘন মুর্শিদাবাদের রেজিনগরে ওই নাবালিকার বাড়িতে আসতে থাকে নদিয়া জেলার বাসিন্দা  জনপ্রিয় ওই ইউটিউবার। এরপর তাদের বিয়ে হয়ে যায়। 

এসডিপিও বলেন,' মেয়ের পরিবারের তরফ থেকে যে লিখিত অভিযোগ করা হয়েছে সেখানে জানানো হয়েছে অভিযুক্ত ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পাশাপাশি তার মেয়ের পরিবারকে হুমকিও দিচ্ছিল।'
 
নির্যাতিতা ওই নাবালিকা অভিযোগ করে,' আমার একটি ভিডিও ভাইরাল করে আমাকে ব্ল্যাকমেল করে জোর করে বিয়ে করা হয়েছিল। তবে আমার সঙ্গে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই নিজের সমাজমাধ্যমের পাতা ব্যবহার করে আরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে আমার স্বামী। '

নাবালিকার মা অভিযোগ করেন,' আমার মেয়ের বেশ কিছু অশ্লীল ভিডিও তৈরি করে সেগুলো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিত জামাই। এর পাশাপাশি আমাদেরকে আরও একাধিক হুমকি দেওয়া হয়েছিল। সেই কারণে আমরা পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া